মাতৃভাষায় শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবিতে পার্বত্য খাগড়াছড়ির প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংখ্যালঘু জাতিসত্তাগুলোর নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিসি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে। কিন্তু কেন এবং কোন বাস্তবতায় এই মনোভাব প্রকাশিত হয়েছে, সেটা বিবেচনা করে দেখলে হয়তো ক্ষোভের কারণটি পরিষ্কার হবে। আদিবাসীদের বঞ্চনা ও কষ্টের জন্য সব বাঙালি দায়ী নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের নেওয়া ভুল নীতি ও সিদ্ধান্ত এর জন্য দায়ী। একটি জনগোষ্ঠীর অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে মাতৃভাষার বিষয়টি। এটা আমরা সবাই জানি যে বায়ান্নর ভাষা আন্দোলনের মূলে ছিল এই নিজের ভাষার অস্তিত্ব রক্ষার তাগিদ। কিন্তু স্বাধীন বাংলাদেশে আজ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও আদিবাসীদের ভাষা একই ধরনের অস্তিত্বের সংকটে রয়েছে।আদিবাসীরা যদি অন্তত মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ পায়, তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা রক্ষা পাবে; যা বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ। বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটু বেশি। বর্তমান সরকারি দল এ দেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আদিবাসীদের দুঃখ-কষ্টের সঙ্গে বর্তমান সরকার যদি সমব্যথী হতে না পারে, তাহলে আদিবাসীরা কোথায় গিয়ে দাঁড়াবে?নবরত্ন দেওয়ান