মাদক ব্যবসা
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ৬ নম্বর পূর্ব জোরকানন ইউনিয়নের প্রায় ছয়টি গ্রাম ভারতের সীমান্তের সঙ্গে সংযুক্ত। গ্রামবাসীর প্রধান পেশা কৃষি হলেও বর্তমানে মাদক ব্যবসা। শিক্ষার হার দিন দিন এসব গ্রামে আরও কমছে। এর পেছনে প্রধান কারণ চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা। এসব গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত। গ্রামগুলোর শত শত যুবক এই চোরাচালান ও মাদক ব্যবসায় সম্পৃক্ত। প্রতিদিন হাজার হাজার বোতল ফেনসিডিল, কাপড় ও অন্যান্য ভারতীয় পণ্য এই গ্রামগুলো দিয়ে বাংলাদেশে ঢোকে। গ্রামগুলোর বিভিন্ন স্থানে মাদকের আখড়াও গড়ে উঠেছে। বাইরে থেকে আসা যুবকেরা এসব আখড়ায় রাতভর আড্ডা দেয়। যার ফলে মাঝেমধ্যে গ্রামগুলোতে ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়, যা জনজীবনের বিঘ্ন ঘটায়।এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায় না। অনেক সময় প্রশাসনের সহযোগিতায় মাদক ব্যবসায়ীরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এসব কর্মকাণ্ড বন্ধ করার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।এনায়েত উল্লাহ্, রিয়াজ, সবুজশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।