মায়ের অনুভূতি
যাকে প্রতিনিয়ম সংগ্রাম করতে হয় বাস্তবতার সঙ্গে, জীবনের যুদ্ধের সঙ্গে। অনেক পথ পাড়ি দিয়ে আজ সে ১৩ বছরের কিশোর। নাম জারীফ মাহাদী। ষষ্ঠ অটিজম সম্মেলনে অংশগ্রহণ করে নিজের গেঞ্জিতে লেখা ‘অটিস্টিক’ শব্দটি বারবার উচ্চারণ করল। সবার সামনেই বলল ‘সব অটিস্টিক’। সঙ্গে সঙ্গে আমি তাকে বোঝালাম, তুমি অটিজম নামক এক রোগের শিকার। যেটা থেকে তুমি বের হওয়ার চেষ্টা করছ। আসলে আমাদের পারিপার্শ্বিকতা একজন অটিজম-আক্রান্ত কিশোরকে কী ধরনের সহযোগিতা করছে, সেটা ভেবে দেখার বিষয়।আগে বিকেলবেলা সে ঘরে বসে কম্পিউটারে গেমস খেলত অথবা গান শুনত। এখন বিকেল হলেই সে বাড়ির সামনে মাঠে খেলতে চলে যায়। সব বন্ধুকে সঙ্গে চায় কিন্তু আমরা যারা সুস্থ, তারাই নিষেধ করি তার সঙ্গে অন্য সাধারণ বাচ্চাদের না মিশতে, না খেলতে। তাকে অটিস্টিক বলে গালি দিই। বাড়িতে ফিরে জারীফ চিন্তা করে, সে অটিস্টিক। অর্থাৎ তার সঙ্গে কেউ মিশবে না। ইদানীং লক্ষ করছি, সে তার নামের পাশে একটা ই-মেইল নম্বর লেখে। বুঝলাম, নেটে যেতে চায়। ফেসবুকে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হলো। এখন সে ইন্টারনেটেই সময় কাটায়—অদেখা বন্ধুদের সঙ্গে। ভয়, তারাও আবার প্রতারণা করবে না তো? একজন অটিজমে আক্রান্ত শিশু ধীরে ধীরে সুস্থ হচ্ছে। কিন্তু সমাজ তাকে আবার পেছনে ঠেলে দিচ্ছে! কিন্তু কেন? তার বন্ধু হলো বাবা-মা, শিক্ষক ও স্কুল। জারীফের কথায় বলছি—তাহলে আমরা সবাই কি অটিস্টিক?মমতাজ বেগমঢাকা।