মুক্তিযোদ্ধা গণকর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ১৯৭১ সালে জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অস্ত্র হাতে প্রাণপণ লড়াই করে প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করেছি। আমাদের অনেকেই আজ বেঁচে নেই। যাঁরা আছি, তাঁদের অধিকাংশই অর্থনৈতিকভাবে পর্যুদস্ত। অধিকন্তু চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের অনেকেই নিজ নিজ পরিবারে একমাত্র উপার্জনকারী। ২০১২ সালের ২১ নভেম্বরে চাকরি থেকে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৫৯ থেকে ৬০ বছরে উন্নীত করার ঘোষণাটি আমাদের কাছে খুশির বার্তা হয়ে হাজির হয়। ৬ ডিসেম্বরে প্রকাশিত গেজেট অনুযায়ী মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসরের বয়স ৫৯ থেকে ৬০ বছরে উন্নীত করা হয়। এর পরিপ্রেক্ষিতে পিআরএলরত মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের মধ্যে যাঁদের বয়স ২০১২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত ৬০ বছর হয়নি, তাঁরা সবাই নিজ নিজ কর্মস্থলে ইতিমধ্যে যোগদান করেছেন। উল্লেখ্য, এ গেজেটে অস্পষ্টতা থাকায় পুনর্বহালের পক্ষে-বিপক্ষে প্রকাশিত ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমাদের বিব্রতসহ হতাশ করছে।এ অবস্থায় জীবিকার তাগিদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আবেদন, গেজেটের অস্পষ্টতা দূর করে ২০১২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত যেসব মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের বয়স ৬০ বছর পূর্ণ হয়নি, তাঁদের সবাইকে চাকরিতে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিন।পিআরএলরত মুক্তিযোদ্ধাদের পক্ষেমো. জসিম উদ্দিন, ঢাকা।