মেডিকেলে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং-বাণিজ্য বন্ধ হোক—দেশের নাগরিক হিসেবে এটা সবারই কাম্য। তবে কোচিং-বাণিজ্য বন্ধের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে ভর্তি, এটা কাম্য নয়। অনেক মেধাবী ছাত্র দুর্ঘটনাবশত এই পরীক্ষায় খারাপ করতে পারে, এ জন্য কি সে মেডিকেলে পড়ার স্বপ্ন দেখতে পারে না?যেখানে বুয়েট, সব সরকারি বিশ্ববিদ্যালয়, এমনকি ভালো মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হয়, সেখানে হঠাৎ করে মেডিকেল ভর্তি জিপিএর ভিত্তিতে করা কতটা যুক্তিসংগত? এতে গুটি কয়েক নামী কলেজ থেকে সংক্ষিপ্ত সাজেশনে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তরাই সুযোগ পাবে, আর যদি জেলা কোটা দেওয়া হয়, তার পরও পরিমাণ অতি নগণ্য। কোনো কারণে জিপিএ খারাপ হলে সে মেডিকেলে ভর্তি হতে পারবে না—এমন সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক বলে মনে করি। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাপারটি ভালোভাবে বিবেচনা করে আসন্ন ব্যাচকে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে ভর্তির সুযোগ দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।কোচিং-বাণিজ্য বন্ধ রোধে পার্শ্ববর্তী দেশগুলোর পদ্ধতি অনুসরণ করা যায় সেটা হচ্ছে, এইচএসসি পরীক্ষার ১০ দিনের মধ্যে ভর্তি পরীক্ষা হয়ে যাবে এবং এইচএসসির ফলাফল দিলে একত্রে চূড়ান্ত ফল হবে। সে ক্ষেত্রে কোচিং বন্ধ হবে। এইচ এম মোহায়মানমোহাম্মদপুর, ঢাকা।