মোবাইল ব্যাংকিং-সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ডাক বিভাগ ইলেকট্রনিক মানি ট্রান্সফার ও ক্যাশ কার্ড চালু করেছিল। ডাক বিভাগের এই দুই সেবা বর্তমানে খুবই জনপ্রিয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে ডাক বিভাগ পরীক্ষামূলকভাবে চালু করেছে মোবাইল ব্যাংকিং-সেবা। এটি পুরোপুরি চালু হলে গ্রাহকেরা ঝুঁকিমুক্ত উপায়ে টাকা আদান-প্রদান ও কেনাকাটা করতে পারবেন। তা ছাড়া এই সেবার মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব সহজে কেনাকাটা করতে পারবেন। আবার মুঠোফোনে রিচার্জসহ আরও অনেক সেবা পাওয়া সম্ভব হবে। এই সেবা পেতে মাত্র ১০ টাকা দিয়ে হিসাব খোলার পাশাপাশি একটি মুঠোফোন থাকতে হবে। ডাক বিভাগের এই সেবার নাম ‘পোস্ট ই-পে’ বা ‘মুঠো ব্যাংক’। এ দেশে সঠিক সেবা প্রদান না করায় সরকারি প্রতিষ্ঠানগুলো পিছিয়ে রয়েছে। অবশ্য দিন দিন এ অবস্থার পরিবর্তন ঘটছে। যথাযথ সেবা দিলে সহজে ও সুলভে গ্রাহকেরা সেবা পেতে পারেন; অন্যদিকে সরকারও রাজস্ব পাবে। সার্বিকভাবে অর্থনীতির চাকা গতিশীল হয়। তাই ডাক বিভাগের নতুন মোবাইল ব্যাংকিং-সেবা জনপ্রিয় হোক।জাহেদুর রহমান, পুরানা পল্টন, ঢাকা।