ময়লা-সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ঢাকাবাসী যুগ যুগ ধরে ময়লা ও দুর্গন্ধের সমস্যায় ভুগছি। ময়লা সংগ্রহকারীদের নির্দিষ্ট কোনো সময়জ্ঞান নেই বললেই চলে। তারা কখনো সকালে, কখনো বিকেলে ময়লা সরাতে আসে। আবার কখনো বেশ কয়েক দিন খোঁজই থাকে না। এ কারণে ময়লা পচে-গলে যে দুর্গন্ধ হয়, তাতে বসবাস করা কষ্টকর। আবার এসব ময়লা বৃষ্টির পানির মাধ্যমে এবং নানা উপায়ে রাস্তায় এসে পড়ে। পথচারীদের পায়ে লেগে চর্মরোগসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।কিছু ডাস্টবিন মার্কেটের সামনে, কিছু পার্কের সামনে রাখা হয়। এ কারণে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়িকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাতর্ভ্রমণকারীদেরও সমস্যা হচ্ছে। যেসব ট্রাকে ময়লা বহন করা হয়, সেগুলো দিনের বেলাতেই নির্দিষ্ট স্থানের উদ্দেশে বের হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ওই সব ট্রাকে কোনো ঢাকনা বা পর্দার ব্যবস্থা থাকে না। তাই এগুলো রাস্তায় আটকা পড়লে পথচারীদের ও অন্য যানবাহনের যাত্রীদের মুসিবতে পড়তে হয়। আবার কিছু ট্রাক ওভারলোড করে ময়লা তোলে এবংযেতে যেতে রাস্তায় ময়লা পড়তে থাকে। ময়লা সংগ্রহকারীরা তাদের ভ্যানে বা ট্রাকে ময়লা এমনভাবে তোলে যে প্রায় সময়ই পথচারীদের শরীরে ময়লা লাগে। এ কারণে পথচারীদের সঙ্গে ময়লা সংগ্রহকারীদের বাগিবতণ্ডা বা হাতাহাতির ঘটনা ঘটছে। ভুক্তভোগীই বোঝেন বিষয়টি কত বিব্রতকর!যথাযথ কর্তৃপক্ষের কাছে এসব সমস্যা সমাধানের অনুরোধ রইল।মো. রফিক ও মো. সালাউদ্দীন, ঢাকা।