যোগাযোগ ও রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান মহাজোট সরকারের অঙ্গীকার হচ্ছে, সব খাতে স্বচ্ছতা বজায় রাখা। কিন্তু বাংলাদেশ রেলওয়েতে যে অস্বচ্ছভাবে লোক নিয়োগ দিচ্ছে, তাতে করে কিছুদিন পর প্রতিষ্ঠানের চারদিকে অদক্ষতার ছাপ স্পষ্ট হয়ে উঠবে। তাই এই নিয়োগ-প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগদান করা বাঞ্ছনীয় হবে। তা না হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একসঙ্গে এক হাজার ৮০০ জনের নিয়োগ বাতিল হয়ে যাওয়ার দৃষ্টান্তও প্রতিষ্ঠিত হবে। এ কারণে সরকারের স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ হবে। আমার মেয়ে চার-পাঁচ মাস আগে ঢাকা রেলওয়ে প্রশাসনিক ভবনে নিয়োগপ্রাপ্ত হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, এমএলএসএস পদে ৩১ বছর আমি ছিলাম, সেই হিসেবে এটি করা হয়েছে। এটা করেছে সিলেকশন কমিটি। এভাবে আমি মেয়ের চাকরি প্রত্যাশা করিনি। তাই আমরা কি স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ লাভের আশায় আগের নিয়োগ বাতিলের প্রত্যাশা করতে পারি?মো. কোরবান আলীএমএলএসএসঅর্থ বিভাগ, বাংলাদেশ রেলওয়েরেল ভবন, ঢাকা-১০০০।