রংপুরের ভাষায় নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন বিনোদন জগতের এক অন্যতম বাহন নাটক। আর নাটকের অন্যতম উপাদান হলো ভাষা। বিনোদনে মঞ্চ, পথ কিংবা টেলিভিশন নাটকের কোনো জুড়ি নেই। তা ছাড়া টেলিভিশন নাটকের দর্শক চলচ্চিত্রের চেয়ে কোনো অংশে কম নয়। এখন শহুরে ও গ্রাম্য—উভয় ভাষায়ই নাটক প্রচলিত। গ্রামের ভাষায় গ্রামের গল্পনির্ভর নাটক দেখেই দর্শক বেশি আনন্দ পান। তাই এসব নাটকে নির্মাতারা বেশির ভাগই ব্যবহার করছেন দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা।বিশেষ করে টেলিভিশন নাটকে চোখ রাখলেই দেখা যায়, অধিকাংশ নাটকই বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা ও নাটোর—এসব অঞ্চলের আঞ্চলিক ভাষা দিয়ে নির্মিত। এতে দর্শক আনন্দও পাচ্ছেন বেশি। সেই সঙ্গে বাড়ছে দর্শকের হার।কিন্তু স্বতন্ত্র সংস্কৃতিমণ্ডিত রংপুর অঞ্চলের ভাষা দিয়ে আদৌ কোনো নাটক তৈরি হয়েছে বলে চোখে পড়ে না। এ অঞ্চলের ভাষা কি দর্শকের বোঝার মতো বা আনন্দ দেওয়ার মতো নয়? তাহলে কেন রংপুর অঞ্চলের ভাষায় নির্মাতারা নাটক তৈরি করছেন না?তাই নির্মাতারা ভবিষ্যতে রংপুর অঞ্চলের ভাষায় নাটক বানাবেন বলে আশা করি।নূর মোহাম্মদভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।