রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার ছাত্ররাজনীতির নামে সংঘাত সহিংসতা: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উত্সাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। গতকালের পর মন্তব্যগুলোর বাকি অংশ আজ ছাপা হলো। ফরিদ আহমদ, শিক্ষার্থী, ঢাকা কলেজভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও সরকারবিরোধী আন্দোলনে ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস থাকলেও বর্তমান সময়ে ছাত্রলীগের নানা অপকর্মে ছাত্ররাজনীতি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ছাত্ররাজনীতির নির্মম শিকার হয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও পলিটেকনিকে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এসব কারণে আর্থিকভাবে সচ্ছল পরিবারের মেধাবী সন্তানেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছে। ফলে ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাশূন্যতা দেখা দিতে পারে।মো. শান্ত ইসলাম, চাকরিজীবীআইসিডিডিআর, কটিয়াদী, কিশোরগঞ্জছাত্ররাজনীতির ফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা রোধে তত্ক্ষণাত্ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে পরবর্তী সময়ে আর এটা ঘটবে না।আবদুর রহমানপ্রধান শিক্ষক (অব.)ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডনিকট অতীতে ছাত্ররাজনীতির নামে বিভিন্ন শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া সব ধরনের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আমাদের প্রত্যাশা, দোষীদের শাস্তি হবে এবং শিক্ষাঙ্গনে সব ধরনের সহিংসতা ও সংঘাত বন্ধ করার পদক্ষেপ নেওয়া হবে। ‘তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে’ এই পুরোনো প্রবাদটির কথা মনে রেখে বর্তমান ক্ষমতাসীন দলের উচিত শিক্ষাঙ্গনসহ সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা করা।মো. কামরুল ইসলাম, ব্যবসায়ীবড়লেখা, মৌলভীবাজারমুকুল ঝরে পড়লে ফলের যেমন অবস্থা হয়, ছাত্ররাজনীতির নামে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসের যে ধারা বিরাজমান, তা অব্যাহত থাকলে জাতির অবস্থাও তেমন হবে। রাজনীতিবিদদের উচিত, শিক্ষার্থীদের ধ্বংসাত্মক রাজনীতির বাইরে রাখা।এ বি এম হুমায়ুন কবীর, শিক্ষার্থীশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ছাত্ররাজনীতির নামে বর্তমানে দেশে যা চলছে, তা যেকোনো সরকারের জন্যই ক্ষতিকর। এমনকি এটা থেকে বিপর্যয়ও ঘটতে পারে। এ বিষয়ে সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।শিপাশিক্ষার্থী, যশোররাজনৈতিক দলগুলো তাদের ছাত্রসংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি করছে না, এটাই আমার প্রশ্ন। এ বিষয়ে রাজনৈতিক দলের কোনো আন্তরিকতাই নেই। যদি তা থাকত তবে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের ক্লাস না করে বাসায় বসে থাকতে হতো না।কামরুল ইসলাম জাহাঙ্গীরসমাজকর্মীমীরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জযেমন এক বালতি দুধে মাত্র একফোঁটা গো-চেনা পড়লে সম্পূর্ণ দুধই হয় হারাম, তেমনি জোট সরকারের এক বছরের সমস্ত সাফল্যই ছাত্রলীগের কর্মকাণ্ডে ধূলিসাত্ হয়ে গেছে, যা থেকে পরিত্রাণ পেতে যদি জননেত্রী আবারও সপদে বসে চিরুনি অভিযান চালিয়ে বয়স্ক ও অছাত্রদের বহিষ্কার করে প্রকৃত ছাত্রদের ঢেলে সাজিয়ে নতুন কমিটি তৈরি করেন তবেই ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে।