রাস্তাটি দখলমুক্ত হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগ থানাসংলগ্ন প্রধান সড়কটি দীর্ঘদিন দখল হয়ে আছে। থানায় নিয়ে আসা পরিত্যক্ত পরিবহন থানার পাশে প্রধান সড়কে রেখে সড়কটির প্রায় দৈর্ঘ্যে ১০ ফুট ও প্রস্থে আট ফুট জায়গা দখল করে আছে। ফলে পাশের ড্রেনের নোংরা পানি সড়কের ওপর প্রবাহিত হচ্ছে। তাদের দখলের কারণে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সড়কটি পরিষ্কার করতে পারছেন না। ফলে স্থানীয় এলাকাবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনে অসুবিধা হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব সড়কটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করা হোক।মো. সাজ্জাদ হোসেনগজমহল ট্যানারি উচ্চবিদ্যালয় হাজারীবাগ, ঢাকা।