প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলা সদরের দক্ষিণে, কুষ্টিয়া সদর থানার ইউনিয়ন জিয়ারখী গ্রামের বাজারসংলগ্ন পশ্চিম পাশের রাস্তা বিডিডি-২, যা দক্ষিণ দিকে খরার জোলা পার হয়ে গোয়ালপাড়ার মধ্য দিয়ে সোজা কাঞ্চনপুর গিয়েছে। ব্রিটিশ আমল থেকে এই কাঁচা রাস্তা অবহেলিত অবস্থায় পড়ে আছে। যেন দেখার কেউ নেই। খরার জোলা খালটির ওইখানে একটি পুল জরুরি দরকার এবং এই রাস্তা পাকা করে ২০টা গ্রামের মানুষের চরম দুর্দশা লাঘব করে বর্তমান সরকারের কাছে মিনতি জানাই। বর্ষাকালে এসব এলাকার মানুষ কর্দমময় হয়ে যায়। এই দুঃখ নিবারণ করতে সরকারের এখনই উচিত সড়কটির উন্নয়ন নিশ্চিত করা।সোহেল, কুষ্টিয়া