প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ২ নম্বর সেকশনের থানার পেছনে তিন রাস্তার মোড়ে এক বাসিন্দা বাড়ির সীমানাপ্রাচীর ঘেঁষে সিটি করপোরেশনের রাস্তায় অবৈধভাবে ১০টি দোকান নির্মাণ করে মার্কেট বানিয়ে ভাঙাড়ি দোকান হিসেবে ভাড়া দিয়েছেন। প্রত্যেক দোকানদারের কাছ থেকে তিনি পাঁচ-সাত লাখ করে টাকা অগ্রিম নিয়েছেন। মনিপুর স্কুলের ছাত্রছাত্রীসহ এলাকার হাজার হাজার লোক ও যানবাহন এ রাস্তায় চলাচল করে। ওই মার্কেটের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার থানার পেছনে থেকে মনিপুরগামী রাস্তা সম্প্রসারণের জন্য পাকা বাড়ি ভেঙে রাস্তা বড় করেছেন; কিন্তু ওই অবৈধ মার্কেট বহাল তবিয়তে রয়েছে। বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করলেও রাস্তা উদ্ধারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জনস্বার্থে অবিলম্বে ওই মার্কেট সরানো হোক।মো. আজগর আলী, মিরপুর, ঢাকা।