রূপপুরের বিকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ জানুয়ারি প্রথম আলোয় চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের পরমাণুশক্তি নিয়ে ‘ফুকুশিমার গ্রামের মানুষ ও একটি সম্মেলন’ লেখাটি পড়লাম। পড়ে ভালো লাগল। বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারমাণবিক বিদ্যুর‌্যাকেন্দ্র তৈরির সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে লেখক বলেছেন, ‘একটি সমস্যার সমাধান করতে গিয়ে আমরা যেন আরও বড় একটি সমস্যার গুহায় ঢুকে না পড়ি।’ আমি এর সঙ্গে একমত। কারণ, বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুর‌্যাকেন্দ্র বা পরমাণুশক্তির ব্যবহারের বিরুদ্ধে মানুষ একত্র হচ্ছে। মানুষ বিদ্যুর‌্যা চায়; তবে তা জীবনকে সংকটাপন্ন করে নয়। এবার আসি পাবনার রূপপুর বিষয়ে। ১৯৬৩ সালে ঈশ্বরদী থানার রূপপুর এলাকায় প্রায় ২৬০ একর জমি হুকুমদখল করা হয়। এ প্রকল্পের সীমানা ঘেঁষেই বর্তমানে তৈরি হয়েছে মানববসতি। বর্তমানে পাবনার জনসংখ্যা ২২ লাখ ৬০ হাজার ৫৪০ জন। অর্থার‌্যা প্রতি কিলোমিটারে প্রায় ৯০৮ জন মানুষ এখানে বাস করে। এমন ঘনবসতিপূর্ণ এলাকায় পৃথিবীর আর কোথাও পারমাণবিক বিদ্যুর‌্যাকেন্দ্র আছে কি না, আমার জানা নেই। ভারতের ছয়টি পারমাণবিক বিদ্যুর‌্যাকেন্দ্র সমুদ্রতীর, নদীর পাড় বা অপেক্ষাকৃত কম বসতিপূর্ণ এলাকায় অবস্থিত। যাঁদের সুযোগ আছে, গুগল আর্থ বা গুগল ম্যাপে গিয়ে এই কেন্দ্রগুলো দেখতে পারেন। এর পাশাপাশি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক শক্তিকেন্দ্র এলাকাটি দেখুন। এমন ঘনবসতি এলাকায় এমন ঝুঁকিপূর্ণ বিদ্যুর‌্যাকেন্দ্র নির্মাণ কতটা যৌক্তিক?তাই কর্তৃপক্ষকে অনুরোধ করছি, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুর‌্যাকেন্দ্র তৈরির সিদ্ধান্ত আপাতত বন্ধ রাখুন। এ বিষয়ে বিকল্প ভাবা যেতে পারে। সবচেয়ে ভালো হয়, পারমাণবিক বিদ্যুর‌্যাকেন্দ্র স্থাপন না করে বিকল্প জ্বালানির অন্য পদ্ধতিগুলোর ওপর জোর দেওয়া।রূপকনবাবগঞ্জ বাজার, ঢাকা।[email protected]