শান্তাহার রেলওয়ে জংশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের শান্তাহার রেলওয়ে স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছর ধরে এ অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থার প্রাণকেন্দ্র এই রেলওয়ে জংশন। এই স্টেশনে টেলিফোন না থাকায় বাইরে থেকে কোনো সংবাদ নেওয়ার উপায় নেই। আবার জিআরপি অফিসে একটি টেলিফোন সংযোগ থাকলেও তা অধিকাংশ সময় বিকল থাকে। বিশ্রামাগারগুলোর অবস্থাও করুণ। সর্বত্র দুর্গন্ধ। বিশ্রামের সময় যাত্রীদের খাবার জন্য কোনো মানসম্মত রেস্টুরেন্টও নেই। অন্যদিকে ট্রেনে চোরাই মালামাল পরিবহনের জন্য স্টেশনটি হয়ে উঠেছে অপরাধীদের আখড়া। রেলওয়ের জমি অবৈধ দখলের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে স্থানীয় দখলদারেরা। রেল মন্ত্রণালয় পৃথক করার ফলে রেল বিভাগের নতুনভাবে যাত্রা শুরু হয়েছে। রেলের সার্বিক উন্নয়নের জন্য এর অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে হবে। শান্তাহার রেলওয়ে জংশনের সমস্যা দূর করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।