শাহবাগে উড়ালসেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাকাঙ্ক্ষিত মৃত্যুর শিকার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুজ্জামান। তৌহিদকে আমরা হারালাম মাত্র কয়েক দিন হলো। তৌহিদ-বিয়োগ আজও আমাদের কাঁদায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বলা হয় প্রথম শ্রেণীর পণ্ডিত আর শিক্ষার্থীদের বলা হয় দ্বিতীয় শ্রেণীর পণ্ডিত। তৌহিদকে হারিয়ে আমরা দেশের একটি সম্পদ হারালাম। আমাদের কথা হলো, আমরা এভাবে আর কত মেধাবীকে হারাব। তাঁর মৃত্যু আমাদের একটি আন্দোলন করার পরিস্থিতি করে দিল। আমরা উড়ালসেতুর দাবিতে আন্দোলনে নামলাম, যাতে করে এই শাহবাগের মৃত্যুফাঁদে পড়ে আর কোনো তৌহিদকে জীবন দিতে না হয়, কোনো মা-বাবা তাঁর সন্তানকে না হারান, কোনো ভাইবোন তাঁর ভাইকে না হারান, শিক্ষক তাঁর ছাত্রকে না হারান, কোনো ছাত্র তাঁর সহপাঠীকে না হারান। ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে পড়ে ঢাকা মহানগর দক্ষিণ আমাদের আশার আলো দেখাল, আমরা ফিরে এলাম। ওই দিন থেকে ১৫ দিনের মধ্যে উড়ালসেতুর কাজ শুরু করার কথা ছিল। কিন্তু আজও তা স্বপ্নই রয়ে গেল। সরকারের এদিকে কোনো নজর নেই। আমাদের অনেক বড় ভাই বলছেন, শাহবাগ মোড়ে উড়ালসেতু হওয়ার কথা এর আগেও হয়েছিল। কিন্তু সেতুর মুখ ছাত্রছাত্রীরা আজও দেখেনি। দয়া করে সরকার যদি এদিকে একটু নজর দিত, তা হলে আমরা ধন্য হতাম।রুবেল হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়।