শাহানার প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলার মোছা. শাহানা আক্তার ২০১২ সালের এসএসসি পরীক্ষায় নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু গরিবের ঘরে জন্ম নেওয়ায় আজ তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার বাবা ঢাকায় সামান্য বেতনে পাহাদারের চাকরি করেন। তার পড়ালেখার আগ্রহ থাকায় গ্রামের কিছু শিক্ষিত ব্যক্তির সহযোগিতায় সে ভর্তি হয় নান্দাইল সমূর্ত্ত জাহান মহিলা কলেজে। শাহানা তার মা-বাবাকে উৎসাহ দিয়ে বলেছিল, আমি যদি কোনো প্রতিষ্ঠানের দেওয়া শিক্ষাবৃত্তি পাই, তা হলে তোমাদের আর টাকা দিতে হবে না। কিন্তু ভাগ্যের কী পরিহাস, গরিবের কপাল মন্দ—শাহানা শিক্ষাবৃত্তি পেল না! সে বলে, আমি যদি গরিবের ঘরে জন্ম না নিতাম, তা হলে আমার লেখাপড়া বন্ধ হতো না। আমি এইচএসসিতে ভালো ফল করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম। কিন্তু আমার স্বপ্ন এখানেই শেষ। জিপিএ-৫ পেয়ে কী লাভ হলো? শাহানার মা-বাবার কাছে মেয়ের লেখাপড়া সম্পর্কে জানতে চাইলে তাঁরা জানান, ‘মেয়ে পাস করার পর যহন আমরার বারাত অনেক সাংবাদিক আইছিল, তখন মনে করছিলাম, তারা মনে অয় কিছু ব্যবস্থা করব। না, গরিবের এই ভাগ্য নাই। কোনো সাংবাদিক তো আমার মেয়ের খবর প্রকাশ করল না। কারণ, আমরা গরিব, এইডাই আমরার দুর্ভাগ্য।’ এই প্রশ্নের উত্তর কে দেবে?মো. আমিনুল ইসলামরাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গুরুদয়াল সরকারি মহাবিদ্যালয়, কিশোরগঞ্জ।