শিক্ষকসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলার মহাদেবপুরে জাহাঙ্গীরনগর কলেজ স্থাপিত হয় ১৯৬৭ সালে। এই কলেজ সরকারীকরণ হয়েছে ১৯৮৪ সালে। এই ডিগ্রি কলেজের ফল খুবই ভালো। বর্তমানে এখানে চলছে শিক্ষকসংকট। ১২ জন শিক্ষক কম আছেন। সাচিবিকবিদ্যা, কম্পিউটার ও গণিত বিভাগে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। ওই সব বিভাগ ছাড়াও বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলামের ইতিহাস, উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিজ্ঞান বিভাগে একাধিক শিক্ষক প্রয়োজন। এই কলেজে শিক্ষকের অভাবে বিএসসি কোর্স নেই। গণিত বিভাগে শিক্ষক নেই। গত বছর এই কলেজ থেকে উচ্চমাধ্যমিকে ৪২ জন ছাত্র এ-প্লাস পেয়েছেন। শিক্ষকের অভাবে ক্লাস ও প্র্যাকটিক্যাল প্রায়ই হয় না। অধ্যক্ষ পদে সহকারী অধ্যাপককে দিয়ে কাজ চালানো হচ্ছে। এই কলেজে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র নেই। ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হয় অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে। এখানে ছাত্রসংখ্যা দেড় হাজার। অনার্স কোর্স চালুর বিশেষ প্রয়োজন। প্রতিটি বিষয়ে একাধিক শিক্ষক দরকার। কম্পিউটার বিভাগে অনেক ছাত্র। মাত্র দুটি কম্পিউটারে ব্যবহারিক ক্লাস হয় না। কলেজের ছাত্রাবাসটি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এটি নওগাঁ জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে পরিচিত। এখানকার ডিগ্রির ফল খুবই ভালো।গোলাম জিলানী, মহাদেবপুর, নওগাঁ।