শিক্ষকের প্রতি এ কোন আচরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।পল্লবীতে ব্লগার খুনব্লগার আহমেদ রাজীব হায়দার খুন হয়েছেন গত শুক্রবার রাতে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের তিনি ছিলেন সক্রিয় কর্মী। এ-সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাইফ লিখেছেন: বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করার আশ্বাস দিয়ে তরুণ প্রজন্মের বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। তা হলে সেই একই জনগণকে আবার কেন একই সরকারের আমলে একই দাবিতে আন্দোলন করতে হবে? যে দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, সেই দাবিতে আন্দোলন করার দায়ে কেন একজন ব্লগারকে বলি হতে হবে? আমরা ব্লগার ‘থাবা বাবা’র লাশ উপহার পেতে আওয়ামী লীগকে ভোট দিইনি। ভোট দিয়েছি আমাদের মানচিত্রে যে ক্ষত আছে, সেটি সারিয়ে তোলার জন্য। কিন্তু তাদের ক্ষমতার শেষের দিকে এসে আমাদের কেন শাহবাগ আন্দোলন করতে হলো?মহিউদ্দীন মইনুল: ঘৃণা জানানোর ভাষা নেই। অবিলম্বে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক। এ ঘটনায় আতঙ্কিত না হয়ে তরুণ প্রজন্মের এ আন্দোলনকে সফল করে তোলা হোক। বিজয় আসতেই হবে।এস এম বাহাউদ্দীন: যেহেতু তাঁর কোনো কিছুই খোয়া যায়নি, সেসবের কোনো একটিতে অবশ্যই খুনিদের ডিএনএর আলামত পাওয়া যাবে, যা ভবিষ্যতে খুনিদের শনাক্ত করতে সাহায্য করবে। প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতা।ছাত্রলীগের চাঁদাবাজি, দুটি ভবনের নির্মাণকাজ বন্ধজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কাহিনি উঠে এসেছে উল্লিখিত সংবাদে। এ-সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাঠক লিখেছেন: দেশের স্বার্থে ১০ বছরের জন্য পরীক্ষামূলকভাবে ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। দেশের প্রয়োজনে সাধারণ ছাত্ররা ও তরুণেরা প্রজন্ম চত্বরের মতো স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করবে। এর জন্য ছাত্ররাজনীতির প্রয়োজন নেই। আমার প্রশ্ন, ভাষাশহীদ ও একাত্তরের শহীদদের মধ্যে কতজন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন?দুলাল: ছাত্রলীগের কাজ জাতির জন্য লজ্জাজনক। এদের দমন অতীব জরুরি। এদের দায় সরকারকেই নিতে হবে। আগের দণ্ডিত রাজাকারদেরও খুঁজে বের করুনমিজানুর রহমান খান তাঁর ‘সরল গরল’ কলামে এ প্রসঙ্গটি তুলে ধরেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুবেল রাজ লিখেছেন: দণ্ডিত ওই ৭৫২ জন কে? শুধু ওদের নাম-ঠিকানা জানতে চাই।শাহদাত হোসাইন: আমার বিশ্বাস, সরল হিসাব নিয়ে আপনি লেখাটা লিখেছেন। সামগ্রিক হিসাব-নিকাশ এত সহজ নয়। আপনি যে নথি ঘেঁটে তথ্য সংগ্রহ করে ওই ৭৫২ জনকে খুঁজে বের করতে বলেছেন, এটা করতে কেউ এগিয়ে আসবে বলে মনে হয় না। তাই আপনার কাছে আবদার, আপনারা দায়িত্ব নিয়েই যদি জাতীয় স্বার্থে কাজটি করে এই প্রজন্মের কাছে উন্মুক্ত করে দেন, তা হলে অনেক অজানা ইতিহাস জানা সম্ভব হবে। নতুন অধ্যক্ষকে পেটাল ছাত্রলীগবরিশালের ব্রজমোহন কলেজের নতুন অধ্যক্ষ কাজে যোগ দিতে গিয়ে মার খেলেন ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে। এ বিষয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে রাহাত শিকদার লিখেছেন: এই লজ্জা কার? জাতিকে তোমরা কী দিলে উপহার? তোমরা শাহবাগ চত্বর আর তারুণ্যের উৎস নও, হতে পারো না। তোমাদের প্রচণ্ড ক্ষিপ্রতায় অন্যায়ের কুণ্ডলী ঝলসে যায় না। আর কতকাল সাধারণ ছাত্রের নাম দিয়ে রাজনৈতিক লেজুড়বৃত্তির খোলসে থেকে যা খুশি তাই করে যাবে? পিতৃতুল্য শিক্ষক তোমাদের কাছ থেকে এই আশা করেন! মো. শাহ আলম: ছাত্রলীগকে বলব, তোমাদের কাণ্ড-কারখানায় শুধু মানুষ নয়, জীবজন্তুও বিস্মিত। তোমরা কি কোনো ভালো কাজ করতে পারো না? শাহবাগে দেখো, কোনো দলের সংগঠন নয়, সাধারণ ছাত্ররা নতুন দেশের প্রত্যয় নিয়ে নিজেদের বলি দিতে তৈরি। আর তোমরা নিজেদের জন্য দেশকে বলি দিতে তৈরি! কোথায় তোমাদের আদর্শ? দেশের জন্য কিছু করতে না পারো, নিজের জন্য, অন্তত মা-বাবার জন্য হলেও শুধু লেখাপড়া করো। কাঠগড়া ভেঙে ছয় আসামি ছিনতাইবগুড়ায় আদালতকক্ষে ব্যাপক ভাঙচুর করে আসামি ছিনিয়ে নিয়ে যায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ বিষয়ে পাঠক সাইদুর রহমান লিখেছেন: এই যদি হয় রাষ্ট্রের বিচারকক্ষের অবস্থা, তা হলে সাধারণ মানুষ এ দেশে কতটা নিরাপত্তায় আছে? বরিশালেও দেখলাম, পুলিশ আসামিদের কীভাবে গ্রেপ্তার করল! আমরা এই সময়ে একটা চরম বিশৃঙ্খল অবস্থায় বসবাস করছি। এ থেকে উন্নতির জন্যও আমাদের একত্র হতে হবে শিগগির। মো. মিনহাজুল ইসলাম: বিএনপি ক্ষমতায় গেলে যে আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু দিতে পারবে না, এটা তার প্রমাণ। এদের জন্যই আমরা জনগণ দুর্ভোগ পোহাচ্ছি। ক্ষমতায় গেলে মানবতাবিরোধীদের বিচার করব: বিএনপিশাহবাগে চলমান আন্দোলনকে স্বাগত জানিয়ে এই প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এ সম্পর্কে মো. মুসা লিখেছেন: বিএনপি এখানেও বিতর্কিত কথা বলল। যারা বলে জয় বাংলার গ্রহণযোগ্যতা নেই, দেশে এখন তাদেরই গ্রহণযোগ্যতা নেই। তাদের আমলে ঘটে যাওয়া ২১ আগস্টের গ্রেনেড হামলা, আহসানউল্লাহ মাস্টার হত্যা, কিবরিয়া হত্যাসহ বহু হত্যার কথা বিএনপি সুচতুরভাবে এড়িয়ে গেল।শুভ্র সরকার: দেরিতে হলেও শাহবাগের গণজাগরণ মঞ্চের স্পন্দন বুঝতে পারার জন্য বিএনপিকে সাধুবাদ জানাই। যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে সংহতি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি সত্যি যদি যুদ্ধাপরাধের বিচার চান, তা হলে একমুহূর্ত দেরি না করে জামায়াত-শিবিরকে বর্জন করেন। দেখবেন জনগণ আপনাদের পাশে থাকবে। অন্যথায় আমজনতা আপনাদের ছাড়বে না। আপনারা রাজনীতিবিদেরা জনগণকে নিয়ে অনেক খেলেছেন। আর নয়। জনগণকে আর বোকা ভাববেন না। (পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)