শিক্ষা বোর্ড স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাট—এই আটটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডটি তৈরি হয়েছিল বিগত জোট সরকারের আমলে। প্রথমে সব জেলা থেকে সমদূরবর্তী রংপুর জেলায় নির্মিত হওয়ার কথা থাকলেও অঞ্চলপ্রীতি ও রাজনৈতিক সুবিধার জন্য রংপুরের পরিবর্তে দিনাজপুর জেলায় শিক্ষা বোর্ডটি প্রতিষ্ঠা করা হয়। এতে বাকি সাত জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। কেননা, দিনাজপুর জেলাটি অন্যান্য জেলা থেকে সমদূরত্বে অবস্থিত নয়। কিন্তু রংপুর জেলাটি থেকে ওই বোর্ডের অধীন সব জেলার যোগাযোগ রক্ষা করা খুবই সহজ। তাই জনগণের সুবিধার কথা বিবেচনা করে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বোর্ডের সহজ যোগাযোগ স্থাপনকল্পে শিক্ষা বোর্ডটি দিনাজপুর থেকে রংপুরে স্থানান্তর করা হোক। মো. মেফতাউল ইসলামসাদুল্যাপুর, গাইবান্ধা।