শিক্ষাঙ্গনে নেতিবাচক রাজনীতি বন্ধ হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার শিক্ষাঙ্গনে ছাত্র হত্যা ও সন্ত্রাস: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ আজ ছাপা হলো, বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল।মো. আরিফুল ইসলাম, প্রকৌশলীটাঙ্গাইল।শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি ও সন্ত্রাস বড় রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি এবং ক্ষমতায় আসার হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে এ ধরনের নেতিবাচক রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। এ থেকে আমাদের শিক্ষার্থীরা গঠনমূলক কিছুই শিখতে পারছে না।মোর্শেদ চৌধুরী, সাবেক ফুটবলারপশ্চিম কাফরুল।ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হোক। টেস্ট ক্রিকেটে খারাপ ফলাফলের কারণে জিম্বাবুয়েকে পাঁচ বছরের জন্য তাদের নিষিদ্ধ করেছে। আমি আশা করছি, আমাদের সরকার ছাত্ররাজনীতির ক্ষেত্রে এধরণের পদক্ষেপ নেবে।তৌহিদ আহমেদ, সেনাসদস্যক্যান্টনমেন্ট, চট্টগ্রাম।আমি মনে করি, শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করে দেওয়া প্রয়োজন। যে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ গড়ার উদ্দেশ্যে শিক্ষাঙ্গনে যান, তাঁরা যদি ছাত্ররাজনীতির নামে ছাত্রদের হত্যা করে বেড়ান, তবে অদূর ভবিষ্যতে দেশের অবস্থা কী হবে তা ভাবাই মুশকিল।হামিদুল্লাহ আল-মেহেদী, ব্যবসায়ীনয়াপল্টন, ঢাকা।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এমনটি হতেই পারে’—অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিতের ছাত্রের মৃত্যুতে চিরুণি অভিযানে নেমেছে সরকার । এ ধরনের দ্বিমুখী নীতির কারণেই শিক্ষাঙ্গনে অস্থিরতা বাড়ছে বলে আমি মনে করি।দেবজ্যোতি, শিক্ষার্থীনেত্রকোনা সরকারি কলেজ।ছাত্ররাজনীতি এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। আশা করব, যাদের কাছে নাটাই আছে, আগে তাদের শুদ্ধ ও গণতান্ত্রিক হতে হবে এবং তার আগে চাই, শিক্ষার্থীদের সৃজনশীল কর্মসূচি।মো. আবুল কালাম আজাদ, শিক্ষার্থীশাবিপ্রবি।শিক্ষাঙ্গনে খুন, সন্ত্রাস ইত্যাদি নিয়ন্ত্রণে সরকারকে আন্তরিক হতে হবে। আর যেন কোনো নিরীহ মেধাবী শিক্ষার্থীর মায়ের বুক খালি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।ফজলে এলাহী ভূঁইয়া, শিক্ষার্থীআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকারি ও বিরোধী দল উভয়ই দায়ী। কারণ, এ বিষয়ে তারা সঠিক পদক্ষেপ নিচ্ছে না, শুধু মুখে মুখে বলে যাচ্ছে।আল-নাহিয়ান খান, শিক্ষার্থীরংপুর।ছাত্রজীবন নিজেকে গড়বার সময়। এ সময় রাজনীতি করে সময় নষ্ট করা উচিত নয়। দেশের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ছাত্ররাজনীতি পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের মৃত্যু হলে, বিচ্ছিন্ন ঘটনা বলে আমাদের আত্মাকে আর কষ্ট দেবেন না।মো. আফরোজ সরকার, চাকরিজীবীবাবুবাজার, ঢাকা।বর্তমান সরকারদলীয় ছাত্র সংগঠনের যে অনৈতিক কার্যক্রম চলছে, তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে অন্যান্য ছাত্র সংগঠনও নৈরাজ্য পরিস্থিতি তৈরি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকরের মৃত্যুর ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক। এ ধরনের কার্যক্রমকে কোনোভাবেই সমর্থন করা যায় না। একে নিন্দা জানাই।মুক্তা রহমান, সমাজকর্মীচাঁদপুর।আমি ছাত্ররাজনীতি বন্ধ করে দেওয়ার পক্ষে। ছাত্রসমাজের দাবি-দাওয়া ও জাতীয় স্বার্থগুলো সমুন্নত রাখা উচিত রাজনৈতিক দলগুলোর। সংগত চাপ সৃষ্টি করতে বাংলাদেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যনির্ভর সংগঠন আছে। ছাত্ররাজনীতিকে কলুষমুক্ত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত যেসব ছাত্র নিহত হবে, তার দায়ভার নেবে কারা?শাহিন, চাকরিজীবীবাড্ডা, ঢাকা।এর আগেও শিক্ষাঙ্গনে অনেক ছাত্রকে হত্যা করা হয়েছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে কেন অভিযান চলছে? আমার মনে হয়, এ কর্মসূচি সব সন্ত্রাসীর জন্য হওয়া উচিত।রিপন, শিক্ষার্থীভুয়াপুর, টাঙ্গাইল।বর্তমানে শিক্ষাঙ্গনে যে অস্থিরতা চলছে, তা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি। আশা করছি, যত দ্রুত সম্ভব ছাত্র নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নেবে।রহিমা আক্তার, লেখকতেজগাঁও, ঢাকা।এভাবে যদি লেজুড়বৃত্তি নির্ভর রাজনীতির কারণে মায়ের বুকের নিরাপরাধ সন্তানেরা চলে যায়, তাহলে সামনের দিকে সরকারি বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানুষগড়ার প্রতিষ্ঠান হিসেবে দাবি করতে পারবে না। সরকারের উচিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনীতি বন্ধ করা। মুসলেহ উদ্দিন আহমেদ, ব্যবসায়ীমগবাজার, ঢাকা।বর্তমানে ছাত্ররাজনীতির নামে যা হচ্ছে, এগুলো আসলে সুস্থ কোনো প্রক্রিয়া নয়। কারণ, ছাত্ররাজনীতি মূলত ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য। কিন্তু আদৌ তা হচ্ছে না। এ সরকার দেশের স্বার্থে এরই মধ্যে অনেক সাহসী ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আশা করি, অসুস্থ ছাত্ররাজনীতির বিরুদ্ধেও সরকার অচিরেই সাহসী পদক্ষেপ নেবে।বাপ্পী, ব্যবসায়ীসদরঘাট, চট্টগ্রাম।বর্তমানে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এর দায়ভার পুরোপুরি সরকার ও প্রশাসনের। এ পরিস্থিতিতে আমাদের সন্তানদের শিক্ষাঙ্গনে পাঠিয়ে শঙ্কায় থাকি।মাহবুবা সুলতানা, শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়।প্রথমে যে ঘটনা ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে যদি সরকার যথাযথ ব্যবস্থা নিত, তবে পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা ঘটত না বলে আমি মনে করি। বলা হয়, আইন সবার জন্য সমান, কিন্তু আসলে এর প্রতিফলন দেখা যায় না। কারণ আবু বকর মারা গেলে সরকার বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করে, কিন্তু রাজশাহীতে তাদের দলীয় কর্মী ফারুক হত্যাকাণ্ডের কারণে চিরুনি অভিযান চালানো হয়। দলীয় ছাত্রদের জন্য বিশেষ পদক্ষেপ, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অবহেলা—এ ক্ষেত্রে সরকার যদি নিরপেক্ষ হয়, তবে সন্ত্রাসী কার্যক্রম একদমই কমে যাবে।মো. ইব্রাহীম, কবি ও নাট্যকারচট্টগ্রাম।শিক্ষাঙ্গনে ছাত্রহত্যা ও সন্ত্রাস খুবই লজ্জাজনক ঘটনা। কারণ ছাত্ররাজনীতির ইতিহাস ’৫২ থেকে ’৭১ পর্যন্ত খুবই গৌরবোজ্জ্বল ছিল। আমরা আমাদের ছাত্ররাজনীতির সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ে আবার ফিরে যেতে চাই। যারা শিক্ষাঙ্গনে হত্যা ও সন্ত্রাসের রাজনীতি করে, তাদের সংখ্যা খুবই নগণ্য। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছি।মনি অরণ্য, কৃষকসাভার, নবীনগর।তারুণ্য খুন হলে আমাদের জাতির ভবিষ্যত্ কোথায় গিয়ে দাড়াবে? আমরা চাই এসবের অবসান হোক। আমাদের সবার মঙ্গলের জন্য।এস ডি রুবেল, শিক্ষার্থীটাঙ্গাইল।শিক্ষাঙ্গনে ছাত্রহত্যা ও সন্ত্রাস কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। যারা এর জন্য দায়ী, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।কামরুল ইসলাম জাহাঙ্গীর, সমাজকর্মীমীরকাদিম, মুন্সিগঞ্জ।ছাত্রসংগঠনগুলো যেভাবে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য প্রতিপক্ষকে ঘায়েল করতে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করে তুলছে, সরকার যদি নিজেদের প্রভাব কাজে লাগিয়ে ওদের দমন করতে না পারে, তবে দেশে হানাহানি বৃদ্ধির আশঙ্কা আছে।সামী, শিক্ষার্থীঢাকা ডেন্টাল কলেজ।বাংলাদেশের ছাত্রসংগঠনগুলোর নৃশংসতা ও বর্বরতার জন্য দেশের মানুষ হতবাক। সরকারের নেওয়া চিরুনি অভিযান সব ছাত্রসংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য ছাত্রসংগঠনগুলোর ঐতিহ্য ও সুনাম নষ্ট হওয়া বাঞ্ছনীয় নয়। শিক্ষাঙ্গনগুলোর শিক্ষার সুষ্ঠু পরিবেশ কামনা করছি।মো. শেখ সাদী, শিক্ষার্থীসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।বর্তমান সরকারকে হেয়প্রতিপন্ন করার জন্য কিছু অপশক্তি শিক্ষাঙ্গনে ছাত্রহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। আমার বিশ্বাস, সরকার চিরুনি অভিযানের মাধ্যমে তাদের খুঁজে বের করবে।মো. মিজানুর রহমান, চাকরিজীবীগাবতলী, ঢাকা।বর্তমান মহাজোট সরকারের নেতৃত্ব এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখনই সঠিকভাবে আইন প্রয়োগের মাধ্যমে এই প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে দেশ সংঘাতের দিকে চলে যাবে।