শীতবস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে কুয়াশা আর তীব্র ঠান্ডায় মানুষ কষ্ট পাচ্ছে। উচ্চবিত্তদের তেমন কষ্ট না হলেও গরিব মানুষদের, বিশেষত শিশু ও বয়স্ক নারী-পুরুষের বেশ কষ্ট হচ্ছে। যারা খোলা আকাশের নিচে রাত কাটায়, তাদের অবস্থা আরও খারাপ। ঠান্ডার প্রকোপ আরও বাড়লে অসংখ্য দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে নানা রোগব্যাধির শিকার হবে।এখন উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের উচিত শীতার্ত গরিব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ানো। তারা তাদের বাড়তি গরম কাপড়চোপড় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করতে পারে। এতে শীতার্ত দরিদ্র মানুষের কষ্ট অনেক লাঘব হবে। আসুন, যাদের সাধ্য আছে, তারা সবাই মিলে সাহায্যের হাত বাড়ান দরিদ্র শীতার্ত মানুষের কল্যাণে। শীতবস্ত্রের অভাবে ঠান্ডায় কষ্ট পেয়ে রোগে ভুগে যেন একজন মানুষেরও মৃত্যু না হয়।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।