শ্রমিক স্থানান্তর উপকারী নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কথা সত্য, যে অঞ্চলে যে পণ্য উৎপাদনের উপযোগী পরিবেশ রয়েছে, ওই পণ্য সে উৎপাদন করবে এবং অন্য অঞ্চলে তা রপ্তানি করবে। অপরদিকে যে পণ্য উৎপাদনে তার উপযোগী পরিবেশ নেই, সে পণ্য উৎপাদন করবে না; ওই পণ্য সে আমদানি করবে। এইভাবে দুটি সার্বভৌম দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বলি। যেমন বাংলাদেশের সিলেট অঞ্চল চা উৎপাদনে উপযোগী পরিবেশ রয়েছে, তাই সিলেট অঞ্চল চা উৎপাদন করবে এবং দেশে-বিদেশে তা রপ্তানি করবে। অপরদিকে রাজশাহীতে আম উৎপাদনের উপযোগী পরিবেশ রয়েছে, তাই রাজশাহী আম উৎপাদন করবে এবং অন্য অঞ্চলে তা রপ্তানি করবে। এইভাবে একটি দেশের ভেতরে ও বাইরে বাণিজ্য হয়ে থাকে। ফলে উভয় দেশ ও অঞ্চল লাভবান হয় এবং স্পষ্ট বাণিজ্য সম্পর্ক বজায় থাকে। বিষয়টি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে আলোচনা করলে দেখা যায়, আমাদের দেশে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয়। বলা হয়, প্রতিষ্ঠানের প্রয়োজনে দেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী থাকতে হবে। এ কথা পুরোপুরি সত্য, যা অস্বীকার করার উপায় নেই। তবে এ কথা আরও অর্থবহ হয়ে ওঠে, যদি কোনো শ্রমিককে একটি নির্দিষ্ট এলাকায় কাজ করতে দেওয়া হয়, তাহলে তার দক্ষতা দিন দিন বৃদ্ধি পায়, যা ওই প্রতিষ্ঠানের উন্নয়ন-সহায়ক হয়। আর এ কথার সত্যতা সমাজবিজ্ঞানী এমপি রবিন্স তাঁর ‘ওয়াই’ তত্ত্বে প্রমাণ করেছেন। যে শ্রমিকেরা কাজ পছন্দ করেন, তাঁরা সৃজনশীল, দায়িত্ব অনুসন্ধান করেন এবং তাঁরা স্বনির্দেশনায় কাজ সম্পাদনা করতে পারেন।তাই প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্তাব্যক্তিদের ভালোভাবে নজরদারি করতে হবে, তার প্রতিষ্ঠানের কোনো শ্রমিককে, কোথায় নিয়োগ দিলে প্রতিষ্ঠানের উন্নয়ন হবে। এই অবস্থায় সুষ্ঠু তদারক করলে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানের উপকার বেশি হবে। এভাবে সব প্রতিষ্ঠান পরিচালিত হলে দেশের অর্থনীতির চালিকাশক্তি আরও সুদৃঢ় হবে।আবদুল কাদেরযমুনা ব্যাংক লিমিটেড, কুমিল্লা।