সংঘাত নয়, সংলাপে শান্তি আসুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো—সংলাপের সম্ভাবনাসংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি অচলাবস্থা কাটাতে আলোচনায় বসার ঘোষণা দিয়েছে। এ প্রতিবেদন পড়ে পাঠকেরাও ইতিবাচক মন্তব্য করেছেন, তবে সাবধানে। এ প্রসঙ্গে খ্রিস্টফার পিউরিফিকেশন লিখেছেন: দেশ ও জাতির এ ক্রান্তিলগ্নে মান-অভিমান ভুলে এগিয়ে আসার জন্য দুই নেত্রীকে স্বাগত জানাই। ‘মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।’ প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ইতিবাচক মন্তব্যে এবার আমরা সমস্ত ভয় ঝেড়ে আশাবাদী হতে পারি। একই সঙ্গে আশা করি কোনো তৃতীয় পক্ষ এ সংলাপকে ভন্ডুল করবে না।এ ফোরকান: অনেক হয়েছে, দেশটাকে আর আঘাত করা ঠিক হবে না। সরকার ও বিরোধী দল উভয়কে বিশ্বাসের জায়গায় আসতে হবে। দেশ ও দেশের মানুষকে ভালোবাসার শপথ নিতে হবে। আন্দোলনের নামে ককটেল ফাটানো, বোমাবাজি, মানুষ হত্যা, গাড়িতে আগুন দেওয়া বন্ধ করতে হবে।মহিউদ্দিন মাসুদ: একদিকে গণজাগরণ, অন্যদিকে হেফাজতে ইসলাম। মাঝে তৃতীয় শক্তির উঁকিঝুঁকি। এ অবস্থায় প্রধানমন্ত্রীর আলোচনায় বসার ঘোষণা অনেকটা বৈশাখী মেঘের বৃষ্টির মতো জনগণের মাঝে স্বস্তি এনে দিয়েছে। বৃহত্তর স্বার্থে দলীয় সংকীর্ণতাকে পরিত্যাগের নজির অন্তত একবার আমরা দেখতে চাই।পিলার ধরে নাড়লে ভবন পড়ে না, সরকার পড়েসাভারে ভবনধস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের করা বক্তব্যের সমালোচনা করে কলাম লিখেছেন আনিসুল হক। পাঠক হিসেবে এম এস রহমান মতামত জানিয়ে লিখেছেন: আমাদের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করতে। সর্বত্রই যাঁর কথাবার্তা নিয়ে সমালোচনা হয়, ওই ব্যক্তির কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপূর্ণ পদে থাকা উচিত? এই মন্ত্রণালয় হলো সরকারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত। স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তার জন্য কী ক্ষতি হচ্ছে, তা সরকারের এখনই অনুধাবন করা উচিত।আরিফ মাহমুদ: গরিব দেশে আইন নাকি সাপের মতো—খালি পায়ের মানুষদেরই কামড়ায়। ‘আইনের বাজার’ সরকারনিয়ন্ত্রিত হলে সেখানে ‘ন্যায়বিচার’ বিকোয় না। প্রচলিত আইনে ন্যায়বিচার পাব, এ দুরাশা করতে ভয় লাগে। শুধু বোকার মতো নিজেকে প্রশ্ন করি: বর্গি গেল, ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, আওয়ামী লীগ-বিএনপি-খালেদা-হাসিনা সব গেল। মহীউদ্দীন খান আলমগীরেরা কেবল আসছেন আর যাচ্ছেন। ভালো মানুষের জন্য আমাদের আর কত অপেক্ষা করতে হবে?নিজেদের রক্ষায় ব্যস্ত বিজিএমইএতৈরি পোশাকশিল্পে একের পর এক দুর্ঘটনা ঘটলেও কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ এসব বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে প্রতিক্রিয়া জানিয়ে এনামুল কবির লিখেছেন: গার্মেন্টস মালিকদের সীমাহীন লোভের কারণে কারখানাগুলোতে শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে না। অতি স্বল্পমূল্যের পোশাক সরবরাহ করে মালিকেরা ঠিকই লাভ করছেন, কিন্তু শ্রমিকেরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কাজেই এ বিষয়ে বিদেশি ক্রেতা বা সরকার কারোরই নমনীয় হওয়ার সুযোগ নেই। আমরা চাই, দেশ বিদেশি মুদ্রা আয় করুক, প্রবৃদ্ধি হোক, কিন্তু অবশ্যই তা শ্রমিকের রক্ত আর প্রাণের বিনিময়ে নয়।ফুরকান হোসাইন: বিজিএমইএ পোশাকশিল্প মালিকদের সংগঠন বলে এর সব কার্যক্রম স্বাভাবিকভাবেই মালিকদের জন্য। ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলো মালিকদের লুটের ভাগীদার বলে তারাও মালিকদের পক্ষে। অসহায় শ্রমিকদের পক্ষে কেউ নেই। এখন যা হচ্ছে, তা কার্যত লোক দেখানো।সফিকুল ইসলাম: পুরো দুনিয়া যে বিত্তশালীদের আজ্ঞাবহ, আমাদের দেশের বিজিএমইএ বা পোশাকমালিকেরা সেই তথাকথিত বিত্তশালী। এত দিন পোশাক কারখানায় এত এত দুর্ঘটনা ঘটলেও নামমাত্র তদন্ত ছাড়া মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোনো নজির নেই। যদি থাকত, তবে এবার মালিকেরা এতগুলো তাজা প্রাণ ডেকে নিয়ে হত্যা করতে পারতেন না। বিজিএমইএ দেখবে মালিকদের স্বার্থ, তাহলে শ্রমিকদের দেখবে কে?চার বছর পর টেস্ট জয়ের স্বাদহারারেতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে পরাজিত হলেও দ্বিতীয় টেস্টে ১৪৩ রানের জয় তুলে নিয়ে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এ সংবাদে নিজের অনুভূতি জানিয়ে মোহাম্মদ জমির হায়দার লিখেছেন: দেশটা সাভার ট্র্যাজেডির কারণে শোকে কাতর। কোনো দিকে সান্ত্বনা দেওয়ার বা পাওয়ার উপায় ছিল না। এ অবস্থায় চতুর্থ বছর পেরিয়ে চতুর্থ টেস্ট ম্যাচে জয় নিঃসন্দেহে মানুষের মনে কিছুটা আনন্দের সঞ্চার করবে। মানুষ যেন এ জয়ের জন্য অপেক্ষা করছিল। অভিনন্দন মুশফিক, রবিউল এবং দলের অন্য টাইগারদের।মো. বদরুদ্দোজা: বাংলাদেশ প্রত্যাশিত জয় পেয়েছে। খুবই ভালো লাগছে। কিন্তু জানি না আম্পায়াররা মাঝেমধ্যে কেন বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান। বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, বিশেষ করে সাকিব, মুশফিক, নাসির, তামিম, রবিউল, সোহাগ গাজী ও জিয়াউরকে প্রাণঢালা অভিনন্দন। (পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)