সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় ‘আবারও বিপর্যস্ত চট্টগ্রাম বন্দর’ শীর্ষক সম্পাদকীয়তে ভুলবশত ‘গত রোববার রাত থেকে চট্টগ্রাম বন্দরের ১৬টি জেটির ১২টিতে শ্রমিকেরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন’ ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে গত ৪ এপ্রিল থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি এবং জাহাজমালিকদের ধর্মঘট চলছে। এ কারণে বন্দরের বহির্নোঙরে সাধারণ পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস কার্যত বন্ধ রয়েছে। তবে বন্দরের মূল জেটিতে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে। বি.স।