সংহতিই আমাদের জয়ী করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের কর্মপদ্ধতি নিয়েবিতর্কওঠায় জুলিয়ান অ্যাসাঞ্জ টুইটার বার্তায় আত্মপক্ষ সমর্থন করেছেন। এখানে সেটা পাঠকের জন্যউপস্থাপন করা হলো:মুক্তি মুফতে মেলে না। ন্যায়ের প্রতিষ্ঠাতেও মূল্য চুকাতে হয়। আর সংহতিও বিনা মূল্যে হয় না। এসবের জন্যই দরকার হয় ঔদার্য, আত্মশাসন, সাহস ও পরিমিতিবোধ। একতাবদ্ধ দল বা গোষ্ঠী উন্নতি করে, বিকশিত হয়। আর একতাহীন গোষ্ঠী ধ্বংস হয়ে যায়। তাদের শূন্যস্থান পূরণ করে একতাবদ্ধ কোনো গোষ্ঠী। গতানুগতিক সেনাবাহিনী একতা অর্জন করে বিচ্ছিন্নকরণ, আনুষ্ঠানিক আনুগত্যের পথে আর ভিন্নমতের মানুষের ওপর নানাবিধ দমন-পীড়ন চালিয়ে এমনকি খুন করে পর্যন্ত।সংহতি ও যৌথ উদ্দেশ্য হতে একতাবদ্ধতা উৎসারিত হওয়ার কৌশল যেসব দল বা গোষ্ঠীর থাকে না, সেগুলোতে বলপূর্বক একতারই প্রাধান্য থাকবে। শেষ বিচারে যূথবদ্ধতার উপায়েরই প্রাধান্য আমাদের সভ্যতায়। যূথবদ্ধ গোষ্ঠী আকারে বাড়ে, বিকশিত হয়। ঐক্যহীন গোষ্ঠী নিজেকে যেমন সংকটে ফেলে, তেমনি তার মিত্রদেরও বিপদ ঢেকে আনে। কোন গোষ্ঠী কী নীতি মেনে চলে, তাতে কিছু আসে-যায় না। যদি তা বুনিয়াদি একতা না দেখাতে পারে, তা হলে তার ওপর আধিপত্য করবে সেসব জোট, যারা সেই একতা দেখাতে সক্ষম। কোনো গোষ্ঠী অনেক বড় হয়ে উঠলে সে তার কথা নিজের কাছে পৌঁছাতে গণমাধ্যমই হয়ে উঠে তার মাধ্যম। এর ফলে গোষ্ঠীটির আত্মসচেতনতার ওপর প্রভাব-বিস্তারি হয়ে ওঠে গণমাধ্যম। গণমাধ্যমের নিজস্ব এজেন্ডা থাকে। আবার গোষ্ঠীটির ভেতরের যেসব লোক গণমাধ্যমে কথা বলে, তাদেরও তেমনি নিজস্ব এজেন্ডা থাকে। বড় গোষ্ঠীর যেসব ব্যক্তি গণমাধ্যমের মোকাবিলা করেন, তাঁরা গণমাধ্যমের প্রভাবের বদৌলতে নিজেকে গোষ্ঠীটির ভেতরে প্রভাবশালী অবস্থানে উঠিয়ে নিতে পারেন। হ্যাকটিভিস্ট গোষ্ঠী অ্যানোনিমাস যেহেতু বেনামা বা anonymous, তাই যারা এই বা অন্য কোনো রকম নেতৃত্বমূলক প্রভাবের অধিকারী হয়ে ওঠে, তখন তাকে গোপনে ছেঁটে ফেলে নিজের স্বার্থের দ্বারা প্রতিস্থাপন করা যায়। ঠিক এমনটাই ঘটেছে সাবু-কাণ্ডে। অ্যানোনিমাস গোষ্ঠীর এক গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ আখেরে চলে গেল এফবিআইয়ের হাতে। গোষ্ঠীটির সবচেয়ে দৃশ্যমান চরিত্র সাবুকে হাত করার পর তাকে কাজে লাগিয়ে অন্যদেরও ফাঁদে ফেলা হয়েছে। তারপর এফবিআইয়ের দালাল-গুপ্তচরেরা নিজেদের অ্যানোনিমাস গোষ্ঠীভুক্ত হিসেবে জাহির করে উইকিলিকসকে ফাঁদে ফেলার চেষ্টা চালায়।এফবিআইয়ের নিজস্ব বয়ান থেকে জানা যায়, এফবিআই নানা সময়ে অ্যানোনিমাস সার্ভারগুলো নিয়ন্ত্রণ করেছে। ধরে নিতেই হবে যে, বেশ কিছুসংখ্যক অ্যানোনিমাস সার্ভারও নেতৃস্থানীয় গোয়েন্দা সংস্থার কবজায়। তার মানে এই নয় যে, অ্যানোনিমাসকে স্তব্ধ করে দিতে পাগলপারা হতে হবে। কিন্তু অনুপ্রবেশের বাস্তবতাটাও উপলব্ধিতে থাকতে হবে। anonhosting.biz ও এই জাতীয় বৈভব, যা ফাঁদে ফেলার তৎপরতা থেকে আলাদা করা যায় না, তা বরদাশত করা যাবে না। অ্যানোনিমাসের নেতৃত্ব থাকা কিংবা অন্য কোনো সম্পদের মধ্যে এর শক্তি নিহিত ছিল না। সমগ্রের ওপর যখন প্রত্যেক ব্যক্তির প্রভাব থাকে সামান্য আর কোনো সম্পদেরই বিশেষ তাৎপর্য থাকে না, তখন আপস-কবজা করার প্রচেষ্টা হয়ে যায় ব্যয়বহুল ও অকার্যকর। ফেন্ডস অব উইকিলিকসে যে সংকেতলেখন বা ক্রিপটোগ্রাফি ব্যবহার করা হয়েছে, তা এই নীতির ওপর প্রতিষ্ঠিত। তবে প্রতিষ্ঠান হিসেবে উইকিলিকসের পরীক্ষিত নেতৃত্ব বাহিনী রয়েছে, যা গোপনে নেতৃত্ব প্রতিস্থাপন ঠেকাবে। যেকোনো সম্পদ সংরক্ষণের দরকার পড়ে এবং সম্পদের নিয়ন্ত্রণ কে করবে, তা নিয়ে সংঘাত সৃষ্টি করে। ভার্চুয়াল সম্পদ, যেমন—সার্ভার, টুইটার অ্যাকাউন্ট এবং আইআরসি চ্যানেলের ক্ষেত্রে এ কথা খাটে। অ্যানোনিমাসের আজ নিজেকে এই প্রশ্ন করার সময়: এটা কি শুধুই একটি গ্যাং হতে চায়, নাকি কোনো সংহতির আন্দোলন? সংহতির আন্দোলন তার যূথবদ্ধতা অর্জন করে সাধারণ মূল্যবোধের মাধ্যমে এবং যেসব ব্যক্তি তাঁদের কর্মকাণ্ডের দ্বারা সর্বজনীন উৎকর্ষের প্রয়াস চালাচ্ছেন, সেসব ব্যক্তির প্রতীকী উদ্যাপন। AnonymousIRC কর্তৃক প্রদত্ত বিবৃতির বিশ্লেষণউইকিলিকসের কথিত সহযোগীদের প্রসঙ্গে। কথিত সহযোগীর স্বার্থে আমরা কোনো ক্ষেত্রে, বিশেষত প্রাথমিক পর্যায়ে তাকে সহায়তা দিয়েছি কিংবা তার পক্ষাবলম্বন করেছি, এমনটা বিরল। এমন কাজ তাদের বিরুদ্ধে সাবুদ হিসেবে ব্যবহার করা যায়। উইকিলিকসের বিরুদ্ধে প্রকাশ্য প্রক্সি যুদ্ধে সেসব কথিত সহযোগীকে ব্যবহার করলে অভিযোগকারীদের খ্যাতি বাড়বে। কথিত সহযোগীর পক্ষে আমরা প্রকাশ্যে প্রচারণা চালাই না, যতক্ষণ পর্যন্ত না তার আইনি দল কর্তৃক অনুমোদনের কথা আমরা অবগত হই এবং আমাদের গোপন কর্মকাণ্ড অবশ্যই গোপন থাকবে তা নিশ্চিত করা যায়। হিসাব-নিকাশ স্পষ্ট হতে হবে।কয়েক সপ্তাহ আগে উইকিলিকস যুক্তরাষ্ট্রের নির্বাচনসংক্রান্ত অর্থ সংগ্রহ প্রচারণা শুরু করেছে, যা চলবে ৬ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত। প্রচারণা পপ-আপটি কয়েক সপ্তাহ আগে চালু করা হয়েছে। প্রতিদিন একবার করে এটি টুইট ও শেয়ার করা এবং অপেক্ষা ও অর্থসহায়তা প্রদান করা দরকার। এই পপ-আপ সত্ত্বেও টরেন্টগুলো ফ্রন্ট পেজ থেকেই পাওয়া যাবে। এসব বিস্তারিত বিবরণ আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। তবে আগ্রহী যে কেউ তা পড়ে নিতে পারতেন। যথাযথ লজিক ও কত সেকেন্ড সময়, তা পেজ উৎসে আছে। আমাদের সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। বহু যুদ্ধ লড়তে হচ্ছে। অধিকতর স্পষ্ট করার জন্য একটি লাইন যোগ করা ছাড়া আমরা প্রচারণার কোথাও কোনো পরিবর্তন ঘটাইনি। সেই ইচ্ছাও আমাদের নেই। আমরা জানি যে, এটা বিরক্তিকর। বিরক্তিকর হওয়ার জন্যও এটা করা। কীভাবে বেআইনি অর্থনৈতিক অবরোধ এবং সামরিক, গোয়েন্দা, বিচার বিভাগীয় ও এফবিআই তদন্তের মাধ্যমে উইকিলিকসকে ধ্বংসের চেষ্টা চলছে, তা আপনাদের মনে করিয়ে দিতে এই উদ্যোগ; আর আনুষঙ্গিক মামলা-মোকদ্দমার মতো গুরুতর বিষয় তো রয়েছেই। ব্রাডলি ম্যানিং মামলায় মার্কিন সেনাবাহিনীর আইনি মোকাবিলাসহ বিভিন্ন দেশে একই সঙ্গে ১২টির অধিক আইনি মামলায় জড়িয়ে থাকার কারণে উইকিলিকসের অভূতপূর্ব ব্যয় হচ্ছে। আমাদের এফবিআই ফাইল বেড়ে বছরের শুরুতে দাঁড়ায় ৪২ হাজার ১৩৫ পাতায়। অস্ট্রেলিয়ান কূটনীতিকদের মার্কিন কর্মকর্তারা বলেছেন, উইকিলিকস-সংক্রান্ত তদন্ত ‘অভূতপূর্ব মাত্রা ও প্রকৃতির’। আমাদের কর্মীদের নিয়মিত আটক করা হয়। আমাদের সম্পাদককে জেলে পোরা হয়েছিল। ১৮ মাস তাঁকে গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়েছে। আর এখন আনুষ্ঠানিক রাজনৈতিক আশ্রয় পাওয়া সত্ত্বেও তাঁকে লন্ডনের একটি দূতাবাসে ঘিরে রাখা হয়েছে। আমাদের নেতৃত্বের বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য নিয়মিতভাবে কর্মী ও সহযোগীদের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে এফবিআই। ২০১০ সালের শেষ ভাগ থেকে আমাদের ওপর বেআইনি অর্থনৈতিক অবরোধ আরোপিত আছে। আইসল্যান্ডের আদালত একে বেআইনি ঘোষণা করেছে। কিন্তু ক্রেডিট কোম্পানিগুলো সুপ্রিম কোর্টে আপিল করেছে। অন্যান্য বিচারব্যবস্থায়ও মোকদ্দমা অব্যাহত আছে; যার ভেতরে আছে ইউরোপীয় কমিশনের তদন্ত। এটা চলছে এক বছরেরও বেশি সময় ধরে। তা সত্ত্বেও আমরা প্রকাশনাসংক্রান্ত প্রতিটি মামলা জিতেছি; সব হুমকি অতিক্রম করে চলেছি। গত মাসে পেন্টাগন আবারও সামরিক পত্রাধি প্রকাশ বন্ধ করার এবং মার্কিন সামরিক সূত্র ‘বাগানো’ বন্ধের দাবি জানিয়েছে। সেই যুদ্ধেও আমরা জয়ী হব। আমরা পারদর্শী এই জন্য নয়, আমরা জয়ী হব। কারণ, সেটা করা এমন এক পুণ্যের কাজ, যা সাধারণ উদ্দেশ্য সূচিত করে। সংহতি।ইকুয়েডর দূতাবাস, লন্ডন, সোমবার, ১৫ অক্টোবরজুুলিয়ান অ্যাসাঞ্জের টুইটার থেকে নেওয়া, ভাষান্তর আহসান হাবীবজুলিয়ান অ্যাসাঞ্জ: উইকিলিকসের প্রতিষ্ঠাতা, বর্তমানে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়েআছেন।