সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাঙ্গন যাকে বলে জ্ঞানের তীর্থস্থান এবং পবিত্র জায়গা বলে বিবেচ্য। শিক্ষার্থীরা জ্ঞানার্জনের পিপাসা নিবারণে ও নিজেদের সুপ্ত চেতনার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির স্বার্থে নিজেকে সমর্পণ করার লক্ষ্যেই মূলত পদার্পণ করে। কিন্তু সন্ত্রাস বিষাক্ত সাপের ছোবলের মতো তাদের এ মহৎ স্বপ্ন ও বাসনাকে ধূলিসাৎ করে। সন্ত্রাস যে বিশৃঙ্খলা, অরাজকতা, নৌরাজ্যের সৃষ্টি করছে, এর প্রতিকার অতিজরুরি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসের মূল কারণগুলো খতিয়ে দেখলে পাওয়া যায়, এর মূলে রয়েছে বর্তমান সময়ের নোংরা রাজনীতি। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের হাতের পুতুল হয়ে কাজ করছে বিভিন্ন স্বনামধন্য শিক্ষাঙ্গনের মেধাবী শিক্ষার্থীরা। অনন্ত যৌবনে উদ্ভাসিত, যাঁদের চোখেমুখে বিজয়ের ঝিলিক, সেই তরুণেরা আজ নিজস্ব সত্তা হারিয়ে ফেলছেন এসব রাজনৈতিক দলের প্ররোচনায়। এর পেছনে অবশ্য রয়েছে তাঁদের বেকারত্ব বা দারিদ্র্যের মতো দুর্বলতা, যা সন্ত্রাস সৃষ্টির প্রধান নিয়ামক হিসেবে কাজ করে।দেশের জনগণ ও সরকার একত্রে সোচ্চার হলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ করা কোনো কঠিন কাজ হবে না। তাই সবার উচিত, পবিত্র এ তীর্থস্থান থেকে সন্ত্রাসের মূলোৎপাটন করে উপযুক্ত শিক্ষার পরিবেশ আনয়ন করা।রিতু আক্তারঢাকা।