সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা ও এর সঙ্গে দেশের বা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সম্ভাব্য যোগসূত্র অথবা অন্য কোনো গোষ্ঠীর নাশকতার চেষ্টা—এসব প্রশ্ন যখন অমীমাংসিত, তখন এই হামলার ঘটনা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। এটা পরিষ্কার, যে বা যারাই এই ঘটনা ঘটিয়েছে, তারা একদিকে যেমন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে, তেমনি দেশের নিরাপত্তাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে গাবতলীতে এএসআই খুনের ঘটনাটিও উদ্বেগজনক। তল্লাশিচৌকিতে সন্ত্রাসীরা কীভাবে একজন পুলিশকে ছুরিকাঘাত করে মেরে ফেলতে পারে, সেটা সত্যিই বিস্ময়কর। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলেছে, এই হত্যার ঘটনায় স্বাধীনতাবিরোধী চক্র জড়িত। পুলিশের মহাপরিদর্শক এএসআই হত্যা ও হো​েসনি দালানে গ্রেনেড হামলার ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

আমরা দেখতে পাচ্ছি, একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের গোয়েন্দা তৎপরতা এসব অপকর্ম ঠেকাতে এবং ঘটনা ঘটার আগে সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও ধরতে পারছে না। অন্যদিকে ঘটনা ঘটার পর যথাযথ তথ্য-প্রমাণ হাজির না করেই বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। এতে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাই তৈরি হয়।

সন্ত্রাসী চক্রের পরিচয় যা-ই হোক না কেন, এদের নির্মূল করতে হবে। সন্ত্রাসীদের পরিচয় সম্পর্কে নানা ধারণামূলক বক্তব্যের চেয়ে দেশবাসী তাদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি দেখতে চায়। হোসেনি দালানে গ্রেনেড হামলার ঘটনায় নিহত কিশোর সাজ্জাদ হোসেনের পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।