সমাবর্তন ও অব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমবর্তন। আমরা যাঁরা চার থেকে ছয় বছর শিক্ষা লাভের পর সবচেয়ে সম্মানজনক সমাবর্তন অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, তাদের জন্য ২৮ মার্চের ঘটনা নিতান্তই বড় কষ্টের কারণ। ওই দিন সকাল আটটার দিকে আমি হল থেকে রওনা দিলাম টিএসসির দিকে। উদ্দেশ্য, সমাবর্তন অনুষ্ঠানের গাউন সংগ্রহ করা। সময়মতো সেখানে উপস্থিত হলাম। আমার চোখে পড়ল ছেলে ও মেয়েদের জন্য আলাদা বিশাল লাইন। ছোট ভাইয়ের বন্ধুদের কল্যাণে টিএসসির মূল ফটকের সামনে ঠাঁই হলো আমার। ধীরে ধীরে মূল ফটকের সামনে কয়েক শ শিক্ষার্থী এলোমেলোভাবে দাঁড়িয়েছে। সময় যত এগিয়ে যাচ্ছে, ততই জটলা পাকাচ্ছে। ঠেলাঠেলিতে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। আনুমাানিক নয়টার কিছু পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের দেখা মিলল। কিছুক্ষণ পর মাইকে তাঁর বক্তৃতা শুনতে পেলাম।এক সময় মনে হলো মূল ফটকের একটা গেট খোলা হচ্ছে। সঙ্গে সঙ্গে শুরু হলো ঠেলাঠেলির এবং চিৎকার-চেঁচামেচির মহাযজ্ঞ। প্রায় ১০ থেকে ১৫ মিনিট মহা লড়াই করে মূল ফটকের সামনে উপস্থিত হলাম। এরই মধ্যে মেয়েদের চিৎকার এবং কান্নার আওয়াজ শুনতে পেলাম। উপাচার্য স্যার শিক্ষার্থীদের আচরণে ক্ষুব্ধ হয়ে বললেন, ‘তোমাদের আমরা এ-ই শিখিয়েছি, এই শিক্ষা দিয়েছি?’ কিন্তু অঘটনের জন্য শিক্ষার্থীরা দায়ী নয়। আমার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের যে টেবিলে গাউন দেওয়া হচ্ছে, সেখানে যথাযথ প্রক্রিয়া শেষ করে আমার গাউনটা হাতে পেলাম। বলা হলো, গেমস রুমের পাশ থেকে ক্যাপ ও উপহার সামগ্রী নিতে হবে। আবার লাইনে দাঁড়িয়ে কিছু সময় পর উপহার সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হলাম। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যে পরিস্থিতি অন্যদিকে মোড় নিল। গাউন যারা সংগ্রহ করেছে, তারা সবাই গেমস রুমের দুই পাশে স্বল্প জায়গায় লাইনে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু সম্ভব হচ্ছিল না। টিএসসির অডিটরিয়ামের সামনের মাঠটাকে চারপাশে এমনভাবে চেয়ার-টেবিল দিয়ে ঘিরে রেখেছে যে ক্যাপ ও উপহার সামগ্রী নেওয়ার জন্য পুনরায় লাইন দেওয়া সম্ভব ছিল না। অথচ যেখানে গাউন দেওয়া হচ্ছিল, সেখান থেকেই ক্যাপ এবং উপহার সামগ্রী দিলে এ ধরনের ঘটনা ঘটত না।মো. আবদুল মতিনমুহসীন হল, ঢাবিmamotin [email protected]