প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার দুর্নীতির শীর্ষে পুলিশ ও জনপ্রশাসন: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর বাকি অংশ আজ প্রকাশিত হলো।আবদুল গফুরসামরিক কর্মকর্তা (অব.)সোনাইমুড়ী, নোয়াখালীপুলিশ ও জনপ্রশাসনে দুর্নীতিই এখন নীতি। বিভিন্ন সময়ের সরকারগুলোর দুর্বলতাই দুর্নীতিবাজদের উৎসাহ জুগিয়েছে। কর্মকর্তা, কর্মচারী ও রাজনীতিবিদদের অবৈধ সম্পদ অর্জনের হিসাব নিয়ে শাস্তি হলে দুর্নীতি কমে যাবে। প্রয়োজন সদিচ্ছার।এম সোহাইল, চাকরিজীবীদেওয়ানহাট, চট্টগ্রামআমরা সাধারণ জনগণ অন্য যেকোনো সমস্যার চেয়ে পুলিশি সমস্যায় বেশি ভোগান্তি পাই। তারা যেকোনো ধরনের সাহায্যের জন্য টাকা দাবি করে। পুলিশ সরকারি দলের বিশেষ বাহিনী হিসেবে কাজ করে।রাকিবুল হাসান, চাকরিজীবীইপিজেড সাভার, ঢাকাদুর্নীতির শীর্ষে পুলিশ থাকবে, এটাই তো স্বাভাবিক। শুনেছি, পুলিশের এসআই পদে চাকরির জন্য ঘুষ লাগে সাত-আট লাখ টাকা। সেই লোকটা বেতন পাচ্ছেন কত? তারপর আমলাতান্ত্রিক জটিলতা তো থাকছেই। তবে আমার মনে হয়, এখনো কিছু ভালো মানুষ পুলিশ বিভাগে আছেন। মুহাম্মদ জিন্নাহ ভূঁইয়াপ্রাক্তন শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুলিশ ও জনপ্রশাসন অন্যতম। আর এ দুটি প্রতিষ্ঠানই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। এতেই বোঝা যায়, এই দুটি প্রতিষ্ঠান থেকে আমরা কী রকম সেবা পাচ্ছি। দুর্নীতি একেবারে নির্মূল করা কখনো সম্ভব নয়। তবে সচেতনতা, সদিচ্ছা এবং ব্যক্তিগত মানসিকতার পরিবর্তন হলে দুর্নীতি প্রায় অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।মুস্তাফিজ আলী, শিক্ষানবিশ আইনজীবী, জজকোর্ট, সুনামগঞ্জবাংলাদেশে কোন খাত বা প্রতিষ্ঠান সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু সব খাতে বা প্রতিষ্ঠানে কমবেশি দুর্নীতি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। টিআইবির বর্তমান প্রতিবেদনে প্রথমে পুলিশ, তারপর জনপ্রশাসন, এরপর বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এ প্রতিবেদন সম্পূর্ণ সঠিক। এখন এই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সব দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ও মানুষের মনমানসিকতা পরিবর্তন করে সবাইকে দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হতে হবে। আসুন, দেশকে ভালোবাসি ও দুর্নীতিকে ‘না’ বলি।আজিম উদ্দিন, শিক্ষার্থীবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরযে সর্ষে দিয়ে ভূত তাড়াব, সেই সর্ষের ভেতরই ভূত। যাদের নিয়োগ-প্রক্রিয়াটাই দুর্নীতির মাধ্যমে হয়, তারা তো দুর্নীতি করবেই। এ ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। তাহলে এ সমস্যার সমাধান সম্ভব।আবদুল্লাহ মারুফ, শিক্ষার্থীরাজশাহী কলেজ, রাজশাহীএকজন সচেতন মানুষ হিসেবে মনে করি, প্রশ্নোত্তরের ভিত্তিতে এই সমীক্ষাটি চালানো হয়েছে। এ থেকে বলা যায়, বাংলাদেশে পুলিশ যদি কখনো সর্বোচ্চ সততার পরিচয়ও দেয়, তবু তারা দুর্নীতির শীর্ষে থাকবে। কারণ, পুলিশের দোষ খোঁজা মানুষ পৈতৃকসূত্রেই পেয়েছে। পুলিশ একটা দুর্নীতি করলেও অনেক ভালো কাজ করে। আর সাধারণ মানুষ সুযোগ পেলেই দুর্নীতি করে। বাদল খান, শিক্ষার্থীশুধু পুলিশকে একা দোষ দিলে হবে না। দুর্নীতি দেশের যে স্থানে পৌঁছে গেছে, যাদের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই দুর্নীতি করে। সবাই নিজ নিজ জায়গা থেকে দেশকে ভালোবাসলে দুর্নীতি অনেক কমে যাবে। পুলিশের দুর্নীতি করার প্রধান কারণ হলো, তাদের বেতন-ভাতা কম। তাদের বেতন-ভাতা বৃদ্ধি করলে আমার মনে হয়, দুর্নীতি অনেকাংশে কমে যাবে।আ জ ম মঈনউদ্দিনআইনজীবী, কক্সবাজারপুলিশ একা দুর্নীতি করতে পারে না। পুলিশকে যারা ব্যবহার করছে, তারাও দুর্নীতিবাজ। পুলিশের দুর্নীতি দেখা যায় আর সাধারণ জনগণের দুর্নীতি দেখা যায় না। এই সমস্যার সমাধান করতে হলে সম্পূর্ণ প্রক্রিয়াটাই পরিবর্তন করা এবং এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।মো. জমির হোসেন গাজীচাকরিজীবী, মিরপুর, ঢাকাদুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা। সমাজের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে নিম্ন স্তরে এর ব্যাপ্তি। কোথায় দুর্নীতি বেশি, তা নিরূপণ করা কঠিন, তবে দুর্নীতির প্রবল ইচ্ছা রয়েছে সর্বত্রই। কিন্তু দুর্নীতির সুযোগ সর্বত্র সমান নয়। পুলিশ ও জনপ্রশাসনে দুর্নীতির সুযোগ বেশি থাকায় এখানে দুর্নীতি বেশি পরিলক্ষিত হয়েছে। তবে পুলিশ ও জনপ্রশাসনে সৎ লোক রয়েছে, যারা এই প্রতিবেদনে কষ্ট পেয়েছে। কাজেই ঢালাওভাবে একটি-দুটি প্রতিষ্ঠানকে দায়ী করে প্রকাশ করা ঠিক হয়নি। প্রতিবেদনটি তৈরি ও প্রকাশে আরও কৌশলী হওয়া দরকার। প্রতিবেদনের উদ্দেশ্য হওয়া উচিত দুর্নীতির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন।মোক্তার আহমেদব্যবসায়ী, খিলগাঁও, ঢাকাআমি মনে করি, পুলিশের চেয়ে জনপ্রশাসনে দুর্নীতি বেশি।খোকন কুমার চন্দচাকরিজীবী, নোয়াখালীআমি মনে করি, টিআইয়ের এই প্রতিবেদন সঠিক। এই সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম নিম্ন শ্রেণীর কর্মচারীদের বেতনকাঠামোর পরিবর্তন করতে হবে।খন্দকার আবদুর রাশেদগেন্ডারিয়া, ঢাকাপুলিশ ও প্রশাসনকে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও জনগণের সেবক হিসেবে কাজ করার কথা, সেখানে পুলিশ নিঃসন্দেহে শতভাগ দুর্নীতিবাজ। তাদের আচার-আচরণ কারও কাছে গ্রহণযোগ্য নয়। পুলিশ ও প্রশাসন বরাবরই ক্ষমতাসীন সরকারের ঢাল হয়ে কাজ করে থাকে, তাই জবাবদিহি না থাকার কারণে তারা দুর্নীতি করে। ওয়াহীদ মুরাদস্বরূপকাঠি, পিরোজপুরদুর্নীতির শীর্ষে পুলিশ ও জনপ্রশাসন—এ কথা ভাবতে গেলে আমরা কষ্ট পাই, কারণ আমরা যখন আর মাত্র ২০ বছর পর অন্যতম উন্নত ২০টি দেশের মতো উন্নত আয়ের দেশ হয়ে উঠতে যাচ্ছি, সে ক্ষেত্রে পুলিশ ও জনপ্রশাসনকে অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে। আমরা গরিব দেশ থেকে ধনী দেশে রূপান্তরিত হতে জনপ্রশাসনসহ সব প্রশাসনেরই সহযোগিতা কামনা করছি।রক্ত জবা, নাগরিক সাংবাদিক, পুরানা পল্টন লাইন, ঢাকাদুর্নীতিতে পুলিশ ও জনপ্রশাসন শীর্ষে। এ ক্ষেত্রে জনগণের মন্তব্যের কোনো প্রয়োজন নেই। এখন প্রয়োজন প্রশাসনের স্বীকারোক্তি ও সংস্কার। পুলিশ ও জনপ্রশাসনের লোকজন যদি ঘুষ ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পায়, তাহলে এমন হবেই, যার ফল ভোগ করে এ দেশের সাধারণ জনগণ।