প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ৬ জুন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১২-এর সময়সূচি ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর পরীক্ষা শুরু হচ্ছে। সময়সূচিতে দেখা যায়, প্রথম বিষয় বাংলা হলেও তার আগে পড়ালেখার অনেক সময় পাবে শিক্ষার্থীরা। ইংরেজি পরীক্ষার আগে তিন দিন বিরতি। কিন্তু অন্যান্য পরীক্ষার আগে কোনো বিরতি নেই। পরীক্ষার্থীরা সবাই শিশু। প্রতিটি বিষয়ের মাঝে বিরতি না থাকলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে এসেই পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, যা তাদের শারীরিক ও মানসিক অবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। এসব বিষয় বিবেচনা করে পরীক্ষার প্রদত্ত সময়সূচিতে প্রতিটি বিষয়ের আগে কমপক্ষে এক দিন বিরতি রাখা আবশ্যক। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।মো. রফিকুল ইসলাম২০৮, পূর্ব ব্রাহ্মন্দী, নরসিংদী।