সরিষার ন্যায্যমূল্য চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে কৃষিপ্রধান চলনবিলে সরিষার বাম্পার ফলন হয়েছে। অধিক ফলন পাওয়ায় কৃষকদের মুখে এসেছে অনাবিল আনন্দের হাসি। প্রথম দফায় চাষাবাদের শুরুতে একটানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকেরা হতাশায় পড়েন। কিন্তু, কৃষকেরা আশা ছেড়ে না দিয়ে পুনরায় সরিষা চাষে ঝুঁকে পড়েন। এবার সরিষা চাষে আবহাওয়া উপযোগী হওয়ায় তারা প্রতি বিঘায় সরিষা পেয়েছেন পাঁচ-ছয় মণ, যা আশানুরূপ ফলন।দুঃখের বিষয়, বর্তমান সরিষার দাম কম পাওয়ায় নীরব কষ্ট অনুভব করছেন কৃষক। বর্তমান সরিষার বাজারমূল্য মণপ্রতি এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা। সরিষার দাম যদি তিন হাজার থেকে চার হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়, তাহলে কৃষক রক্ষা পান।এমতাবস্থায় সরিষার ন্যায্যমূল্য নির্ধারণের জন্য সরকারের অনুরোধ জানাচ্ছি।দিলরুবা রিজওয়ান আয়েশ, সিংড়া, নাটোর।