সাংবাদিক নিপীড়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ রাজনৈতিক নেতা-কর্মীদের মারছে, শিক্ষকদের মারছে, সাংবাদিকদেরও মারছে। তবে মনে হচ্ছে, সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের সদস্যদের ক্রোধ অতিরিক্ত। পুলিশের কোনো কোনো সদস্যকে দেখা যাচ্ছে বিনা কারণে সাংবাদিকদের সঙ্গে সহিংস আচরণ করতে। পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে এ ধরনের মানসিকতা নিন্দনীয়। পুলিশ হলেই কি কথায় কথায় মারতে হবে? জনগণের করের টাকায় পুলিশকে বেতন দেওয়া হয়। কাউকে নির্যাতন করার অধিকার পুলিশকে দেওয়া হয়নি। সাংবাদিকেরা জনগণের হয়ে জনগণের জন্য খবর সংগ্রহ করেন। পুলিশের কোনো সদস্য কোনো সাংবাদিককে শারীরিকভাবে আক্রমণ করলে তাঁকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা উচিত, যেন পুলিশের আর কোনো সদস্য মনে করতে না পারেন যে সাংবাদিক মারলে কিছু হয় না।রবিউল করিমঢাকা