সাংসদ এনামুলের দায়মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ এনামুল হককে দুর্নীতি দমন কমিশন যে প্রক্রিয়ায় দায়মুক্তি দিয়েছে, তা সন্দেহজনক। প্রায় ২১৪ কোটি টাকার সম্পদ গোপন করা এবং প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলার সুপারিশ করেছিলেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা। এর আগে আ ফ ম রুহুল হক ও আসলামুল হক হলফনামায় তথ্য দিতে ‘ভুল হয়েছে’—এ যুক্তিতে অব্যাহতি পেয়েছেন। আর এবার অনুসন্ধানকারী কর্মকর্তাকে ‘হাওয়া করে দেওয়ার’ হুমকির পরে এনামুল হক দিব্যি অব্যাহতি পেয়ে গেলেন। অভিযুক্ত সাংসদকে দায়মুক্তি দিতে দুদকের দুজন কমিশনারকে বেশ তৎপরও মনে হলো। কিন্তু সংস্থাটির নিজস্ব কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ব্যাপারে তাঁদের উদ্বেগ দেখা গেল না।
সাংসদ এনামুলকেও দুদকের দায়মুক্তিতিন কমিশনারের সমন্বয়ে গঠিত দুদকের একজন কমিশনার দ্রুত অনুসন্ধানের ভিত্তিতে মামলা দায়েরে মত দেন। কিন্তু অন্য সদস্য ভিন্নমত দেন। এই কমিশনারের যুক্তি সত্যি হলে অনুসন্ধানকারী কর্মকর্তার পেশাগত দক্ষতা বা আচরণ প্রশ্নবিদ্ধ হয়। কারণ, ওই কমিশনার বলেছেন, সাংসদের ব্যক্তিগত আয় ও প্রাতিষ্ঠানিক আয়ের মধ্যকার ফারাক অনুসন্ধানকারী কর্মকর্তা চিহ্নিত করতে পারেননি। কিন্তু আবার অনুসন্ধান ছাড়া সংশ্লিষ্ট দুদক কমিশনার কীভাবে দুদক কর্মকর্তার এ রকম ব্যর্থতার ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছালেন, এটা অস্পষ্ট। দুদক চেয়ারম্যানের সামনে বিকল্প ছিল, যে কমিশনার আবার অনুসন্ধানের দাবি জানিয়েছেন তার সঙ্গে একমত হওয়া। জনস্বার্থ রক্ষা এবং দুদকের ভাবমূির্ত উদ্ধারে সেটাই করণীয় ছিল। কিন্তু তা হলো না। দুদকের উচিত আবার অনুসন্ধানের অনুকূলে সিদ্ধান্ত পরিবর্তন করা।
এনামুলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড। এ বিষয়ে তাদের অনুসন্ধান যথাসম্ভব জনগণের কাছে দ্রুত প্রকাশ করবে। এক-এগারোতে দুদক তফসিলে আয়কর আইনটি অন্তর্ভুক্ত ছিল। পরে তা বাদ পড়লে এনবিআর এ ধরনের বিষয় গুরুত্বের সঙ্গে আমলে নিতে শৈথিল্য দেখিয়ে চলছে।