সাম্প্রতিক প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দেড়-দুই মাস সম্পাদকীয় পাতায় সোহরাব হাসান, আসিফ নজরুলের লেখাগুলো সত্যিই সাহস ও সততার পরিচয় দিচ্ছে। বিভিন্ন সমসাময়িক বিষয়ে তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে সময়োপযোগী লেখা লিখছেন।আসলে বাস্তব পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বাংলাদেশে এখন কোনো সরকার নেই। ভাবতে অবাক লাগে, বাংলাদেশ আসলে কতটা বিপজ্জনক চাকার ওপর চলছে। আর মনে হয়, ক্ষমতাবানরা কেমন বেপরোয়া হয়ে উঠছেন। কথাবার্তায় তাঁরা বোঝাতে চান, তাঁরাই গণতন্ত্র সবচেয়ে ভালো বোঝেন। এখন যত সহজে বড় মিথ্যা কথা বলা যায়, তত বড় রাজনীতিক হওয়া যায়। সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত ৪৮ ঘণ্টা নয়, দুই মাসেও কিছু হলো না। কেন হলো না, সেটাও মানুষ বোঝে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে মনে হয়, তিনি তদন্তে গলদঘর্ম হয়ে যাচ্ছেন। আরও দুটি লেখা খুব ভালো লেগেছে। একটা ফারুক ওয়াসিফের বস্তি উচ্ছেদ নিয়ে এবং আরেকটি ‘সাহসী যুবক হযরত আলীর প্রতি শ্রদ্ধা’ শিরোনামে কয়েকজন লেখকের যৌথ লেখাটি।সাহসী ও সময়োপযোগী সংবাদ, মন্তব্য, বিশ্লেষণ পরিবেশনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ। মাসুদুজ্জামানঢাকা।