মাছে-ভাতে বাঙালি। মাছের প্রধান উৎস হচ্ছে নদী। বাংলাদেশে অসংখ্য নদী (প্রায় ৮০০) জালের মতো ছড়িয়ে-ছটিয়ে আছে। এর বেশির ভাগেরই উৎপত্তিস্থল হচ্ছে ভারত। তবে একটি নদী আছে, যার উৎপত্তিস্থল বাংলাদেশে এবং শেষ হয়েছেও বাংলাদেশে। যার নাম হালদা বা হালদা নামেই পরিচিত (যার অবস্থান চট্টগ্রামে)। বাংলাদেশে প্রধান নদী বলতে বোঝায় পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ইত্যাদি। এসব নদীর কারণে হয়তো হালদা নদীর নামটা অনেকটা আড়ালেই থেকে যায়।অনেক নদী থাকা সত্ত্বেও হালদাকে জাতীয় নদী ঘোষণার কারণ হচ্ছে, এটি পৃথিবীর একমাত্র জোয়ার-ভাটার নদী। যেখান থেকে রুই-জাতীয় মাছের ডিম সরাসরি সংগ্রহ করা যায়। আর পৃথিবীতে জোয়ার-ভাটার নদী থেকে সরাসরি ডিম সংগ্রহের নজির আজও শোনা যায়নি।তাই হালদাকে শুধু জাতীয় নদী ঘোষণা নয়, এটা বিশ্ব ঐতিহ্যেরও দাবিদার।মনোজ কুমার পোদ্দারপ্রাণীবিদ্যা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।