সুপেয় পানি ছাড়া ৭ কোটি মানুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৫৬ শতাংশ মানুষ সুরক্ষিত সুপেয় পানি পায় আর সুরক্ষিত পয়োব্যবস্থাপনার সুযোগ আছে ৩২ শতাংশ মানুষের। এর ফলে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। কেননা টেকসই উন্নয়ন লক্ষ্যের নতুন দুটি সূচক হচ্ছে সুরক্ষিত সুপেয় পানি এবং সুরক্ষিত পয়োব্যবস্থাপনা। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) এ দুটি সূচক ছিল না। এখন এসডিজিতে বলা হচ্ছে, পানির ব্যবস্থাপনা সুরক্ষিত করতে হবে (সেফলি ম্যানেজড ওয়াটার)। অর্থাৎ, পানির উৎস নিরাপদ হলেই হবে না, খাওয়ার আগ পর্যন্ত পানিটিকে নিরাপদ রাখতে হবে।

সুপেয় পানির অভাবে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পানিতে থাকা আর্সেনিক ও জীবাণুর কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসডিজির নতুন এ দুটি সূচক অর্জন করতে হলে বাংলাদেশকে এখন এই দিকগুলোতে নজর দিতে হবে।

টিউবওয়েলের পানি আর্সেনিকমুক্ত রাখার লক্ষ্যে গত দুই দশকে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু একে পর্যপ্ত বলা যাবে না। টিউবওয়েলের পানি আর্সেনিকমুক্ত করতে আরও কার্যকর কৌশল উদ্ভাবন জরুরি হয়ে পড়েছে। একইভাবে নদী, খাল, পুকুরসহ পানির সব উৎসকে নিরাপদ করতে নতুন করে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নিরাপদ পানি ব্যবহারে সাধারণ মানুষকে ব্যাপকভাবে সচেতন করতে হবে। মোটকথা, কার্যকর পানি–ব্যবস্থাপনার মধ্য দিয়ে সরকারকে সবার জন্য সুরক্ষিত সুপেয় পানি ও সুরক্ষিত পয়োব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।