সুভাষ দত্তের সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরবিদায় নিয়ে চলে গেলেন দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি সুভাষ দত্ত। বাংলা চলচ্চিত্রের সূচনাতেই সুভাষ দত্তদের মতো কীর্তিমানেরা এই শিল্পের হাল ধরেছিলেন। সামান্য থেকে শুরু করে তিনি হয়ে উঠেছিলেন বরেণ্য চলচ্চিত্রকার। সুভাষ দত্তের প্রথম ছবি সুতরাং ছিল আলোর ঝলকানির মতো। পরবর্তী সময়ে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, বসুন্ধরা, আয়না ও অবশিষ্ট, কাগজের নৌকা, ডুমুরের ফুলসহ ভালো ভালো আরও অনেক চলচ্চিত্র তিনি তৈরি করেছেন। তিনি ছিলেন তারকা সৃষ্টির কারিগর। একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও শিল্প নির্দেশক সুভাষ দত্তের মৃত্যুতে আমাদের চলচ্চিত্রশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর সৃষ্টিশীল কাজ যাতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলচ্চিত্রবোদ্ধাদের অনুপ্রাণিত করে, তাই সেগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।জাহেদুর রহমান পুরানা পল্টন, ঢাকা।