সুস্থ রাজনীতি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ রাজনীতি নয়। আসুন, সুস্থ রাজনীতি করি। রাজনীতি হোক দেশ ও পৃথিবী এবং মহাবিশ্বের সব মানুষের কল্যাণে। যে রাজনীতি দেশ ও মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, সে রাজনীতি আমাদের পরিহার করা উচিত। রাজনীতিবিদদের কাছে দেশ ও মানুষ ভালো কিছু আশা করে।হরতালের নামে হঠকারী রাজনীতি করলে চলবে না। সাধারণ মানুষের সমস্যার সমাধান ও উত্তরোত্তর উন্নতির লক্ষ্যে সুষ্ঠু রাজনীতি করতে হবে। ভালো কর্ম করলে ভালো সুফল পাওয়া যায় আর খারাপ কাজ করলে কুফল পাওয়া যায়। সুফল ও কুফলের চিন্তা করতে হবে সবার কথা মনে রেখে, ব্যক্তিগত স্বার্থে নয়। তাই আসুন, প্রত্যেকে আমরা সব সময় ভালো কাজ করি। কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, যার যার অধিকার তাকে ঠিক ঠিক দিতে হবে। যেহেতু মানুষের জন্য মানুষ, সেহেতু আমরা সবাই সবার জন্য। দিপু গোবিন্দপুর, খালপাড়, চুড়াইন, নবাবগঞ্জ।