সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোর বাউফল প্রতিনিধি জানিয়েছেন, সাঁকো থেকে ইতিমধ্যে ১৫-২০ জন পড়ে গেছেন। সৌভাগ্যক্রমে তাঁদের আঘাত গুরুতর নয়। আমাদের প্রশ্ন হচ্ছে, সেতু থেকে পড়ে গিয়ে কেউ যদি গুরুতর আহত হন বা মারা যান, তাহলে তার দায়ভার কে নেবে?

সেতু নির্মাণ করা হয় মানুষের চলাচলের সুবিধার জন্য। অথচ এখানে দেখা যাচ্ছে সংযোগ সড়কের অভাবে মানুষ উল্টো ভোগান্তিতে পড়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। তাহলে লাখ লাখ টাকা ব্যয় করে এই সেতু নির্মাণের অর্থ কী, তা যদি মানুষের কাজেই না লাগল। এ ছাড়া স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা এই সেতু নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন বলে প্রথমআলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অভিযোগ খতিয়ে দেখার প্রয়োজন আছে।

এ ব্যাপারে বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তৎপর হতে হবে। গত রোববার কাছিপাড়া ইউনিয়নের শতাধিক শিক্ষার্থী সংযোগ সড়কের দাবিতে বিক্ষোভ করেছে। আমরাও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলতে চাই, অবিলম্বে সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ করে জনগণের ভোগান্তি দূর করুন।