সোহাগীর পরিবারকে হয়রানি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপর্যস্ত, তা আমরা অনুমান করতে পারি। এই পরিস্থিতিতে সোহাগীর বাবা, মা ও পরিবারের লোকজনকে যেভাবে তাঁদের গ্রামের বাড়ি থেকে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা রাত জিজ্ঞাসাবাদ করেছেন, তা এককথায় অমানবিক।

এটা খুবই দুর্ভাগ্যজনক যে ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগীর লাশ উদ্ধার করার পর এ পর্যন্ত তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এ নিয়ে যখন দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে, তখন র‍্যাব সোহাগীর বাবাকে তাঁর গ্রামের বাড়ি থেকে গত শুক্রবার সন্ধ্যায় ও রাত ১২টার দিকে মাকে পরিবারের আরও দুই সদস্যসহ নিয়ে যায়। রাতভর তাঁদের ‘জিজ্ঞাসাবাদ’ করা হয়েছে। পরে শনিবার তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। খুনের শিকার হওয়া সোহাগীর বাবা-মায়ের প্রতি এ কেমন আচরণ!

নিহত সোহাগীর বাবা প্রথম আলোর প্রতিবেদকের কাছে বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় অপ্রাসঙ্গিক ও দীর্ঘ সময় ধরে একই ধরনের প্রশ্ন বারবার করা হয়েছে। সোহাগীর বাবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এ প্রশ্ন খুবই সংগত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কি খুনিকে চিহ্নিত ও শনাক্ত করতে চাইছেন, নাকি সোহাগীর পরিবারকে হয়রানি করতে চাইছেন? তদন্তের স্বার্থে বাবা–মা বা আত্মীয়–স্বজনের কাছ থেকে তথ্য জানা দরকার হতে পারে কিন্তু তাই বলে মেয়ে হারানো বাবা-মাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে?

সোহাগী হত্যাকাণ্ডের ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দেখতে চাই। জিজ্ঞাসাবাদের নামে সোহাগীর পরিবারের প্রতি হয়রানি বন্ধ করুন।