স্কুলটি রক্ষা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিজাত এলাকা নিউ বেইলি রোডে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের গেট পার হয়ে একটু ভেতরে উঁকি দিলেই চোখে পড়বে ডান দিকে জরাজীর্ণ ভগ্নপ্রায় ভুতুড়ে একটি স্থাপনা। এটি আসলে ঢাকা সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির নাম ‘সামাজিক শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়’। ১৯৬২ সালে স্কুলটি স্থাপিত হয়। শত প্রতিকূলতায়ও স্কুলটি প্রতিবছর সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করে আসছে।স্কুলটি ১৯৭৩ সালে সরকারীকরণ হয়। বর্তমানে গাইড হাউসের দীর্ঘ দখল ও বাধার দরুন স্কুলটির মুমূর্ষু অবস্থা। সুগন্ধা স্টাফ, বেইলি স্কয়ার, গণপূর্ত স্টাফ কোয়ার্টারসহ আশপাশে অনেক কম আয়ের লোকের বসবাস।এ অবস্থায় সরকারের শতভাগ শিশুকে বিদ্যালয়ে আনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে স্কুলটির প্রবেশপথ মুক্তকরণ এবং স্কুলঘরটি প্রয়োজনীয় পুনর্নির্মাণ করার উদ্যোগ নেওয়ার আবেদন জানাই।মুনশী শফিকুল আলমনিউ বেইলী রোড, ঢাকা।