স্কুলবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা শহরের প্রধান সমস্যাগুলোর মধ্যে যানজট অন্যতম। স্কুল, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময় সেসব প্রতিষ্ঠানের সামনে বা কাছাকাছি রাস্তায় তীব্র যানজটের কারণে হাজার হাজার পথচারীকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। অফিসগামী মানুষ পড়ে বিপাকে। ঢাকা শহরে স্কুল-কলেজের সময় সৃষ্ট যানজটের অন্যতম কারণ শিক্ষার্থীদের নামিয়ে দিতে আসা অসংখ্য ব্যক্তিগত গাড়ি। আনুমানিক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল শুরু ও শেষের সময় সেখানে আসে বা অপেক্ষা করে ১০০ থেকে ১৫০টি গাড়ি। ঢাকার রাস্তায় কমপক্ষে দুই বা তিন ঘণ্টার যানজট সৃষ্টির জন্য ওই ১০০ থেকে ১৫০টি গাড়িই যথেষ্ট। তাই বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত গাড়ির বদলে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন-ব্যবস্থার কোনো বিকল্প নেই। এই ব্যবস্থা কার্যকর হলে যানজট নিরসন ছাড়াও নানা উপকার হবে। কেননা, ৫০০ শিক্ষার্থীর জন্য পাঁচটি দোতলা বা ১০টি সাধারণ বাস যথেষ্ট। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয় একটি কার্যকর ভূমিকা নিতে পারে।জাহেদুর রহমান ঢাকা।