দেশের খেলাধুলা বিকাশের জন্য একটি স্পোর্টস চ্যানেল ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। বর্তমানে বাংলাদেশ খেলাধুলায় বেশ এগিয়ে যাচ্ছে। ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলায় দেশ ধারাবাহিক সাফল্য পাচ্ছে। এমতাবস্থায় খেলাধুলার বিকাশ এবং বিশ্বের কাছে সঠিকভাবে উপস্থাপনের জন্য একটি স্পোর্টস চ্যানেল অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখনো বাংলাদেশের নিজস্ব কোনো স্পোর্টস চ্যানেল না থাকায় আমাদের তাকিয়ে থাকতে হয় বিদেশি চ্যানেলের দিকে। যদি দেশে একটি সরকারি উদ্যোগে স্পোর্টস চ্যানেল শুরু করা যায় তবে আমরা মনে করি দেশ খেলাধুলায় আরও এগিয়ে যাবে। আর তা পৌঁছে যাবে সমগ্র বিশ্বের দরবারে। যা ইতিবাচক প্রভাব ফেলবে দেশের অর্থনীতি ও ভাবমূর্তির ওপর। আমাদের প্রতিবেশী দেশগুলোর নিজস্ব স্পোর্টস চ্যানেল আছে কিন্তু আমাদের নেই। তাই দেশে একটি জাতীয় স্পোর্টস চ্যানেল চালুর দাবি জানাচ্ছি।মাহবুবুল হাসান, গাজীপুর।