স্বপ্নসারথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ আগস্ট প্রথম আলোয় ‘তেল-গ্যাস অনুসন্ধানের স্বপ্নযাত্রায় একদল তরুণ’ শিরোনামের সংবাদটি পড়ে এ লেখার অবতারণা। তেল-গ্যাস অনুসন্ধানের সঙ্গে জড়িত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী একদল স্বপ্নময় তরুণ। তাঁরা নিজের স্বার্থসিদ্ধির কথা ভুলে দেশসেবার মহান ব্রত নিয়ে বহু সম্ভাবনার দ্বার উন্মোচনে আত্মপ্রত্যয়ী—তাঁরা দেশের জন্য, মানুষের জন্য কিছু করার জন্য মুখিয়ে আছেন। বাপেক্সে কর্মরত এ স্বপ্নবাজ তরুণদের জন্য রইল শুভকামনা।বহু হতাশার মধ্যেও আমরা আশাবাদী এই ভেবে যে ভবিষ্যৎ বাংলাদেশে এমন এক প্রজন্ম গড়ে উঠছে, যারা জ্ঞানে-মনে, সততা ও মনুষ্যত্বে স্বয়ংসম্পূর্ণ—যারা পারে অসম্ভবকে সম্ভব করতে। তারাই ভবিষ্যতে বাংলাদেশের স্বপ্নসারথি।মাহবুবুর রহমান শিক্ষার্থী নোয়াখালী সরকারি কলেজ।