সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রায় প্রতিদিন সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলগুলোতে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনার সংবাদ আমরা জানতে পারি, যা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।সড়ক দুর্ঘটনার কারণ বহুবিধ। এর মধ্যে অপরিকল্পিত, নষ্ট, জরাজীর্ণ ও সংস্কার না হওয়া রাস্তা; ত্রুটিপূর্ণ, পুরোনো, লাইসেন্সবিহীন ও ফিটনেস না-থাকা যানবাহন প্রভৃতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। তা ছাড়া লাইসেন্সবিহীন অদক্ষ চালক ও সাহায্যকারী দিয়ে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে প্রমাণিত।দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত ভটভটি, নছিমন, মোটরসাইকেল, রিকশা, পথচারীদের চলাচলে অসাবধানতা, ট্রাফিক পুলিশের কর্তব্যে অবহেলা প্রভৃতি কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে।সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য দেশের জনগণকে সচেতন করা এবং সড়ক দুর্ঘটনার এই কারণগুলো বিবেচনায় এনে এর প্রতিকারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মাহতাব আলী, মিরপুর, ঢাকা।