সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ী এলাকা মিরকাদিম পৌরসভা। এই এলাকা ব্যবসা-বাণিজ্য, শিল্প-সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের অবদান রেখে চলেছে। স্কুল-কলেজ, কলকারখানা, বিপুলসংখ্যক গোলআলু সংরক্ষণাগার আছে এই এলাকায়। মুন্সিগঞ্জের প্রকৃত বাণিজ্যকেন্দ্র কমলাঘাট বন্দর থেকে মিরকাদিম বাজারের পশ্চিম পাশে আবদুল্লাহপুর সেতু পর্যন্ত যে সড়ক রয়েছে, তার পাশে আলু চাষ করার উপযোগী কয়েক হাজার একর জমিতে প্রতিবছর হাজার হাজার মণ আলুর ফলন হয়ে থাকে।কমলাঘাট থেকে নগর কসবা, এনায়েতনগর, মিরকাদিম, আবদুল্লাহপুর, হাতিমারাসহ বিভিন্ন স্থানে যাতায়াতের এই বিকল্প সড়ক দিয়ে প্রতিদিন রিকশা-ভ্যানগাড়ি করে হাজার হাজার মণ আলু সংরক্ষণাগারে প্রেরণসহ অসংখ্য লোকের চলাচল ছিল। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় সড়কটি বিভিন্ন স্থানে ভেঙে পড়ে। বন্যার পানির তোড়ে সড়কের মাটি ফসলি জমিতে ও পার্শ্ববর্তী খালে গিয়ে পড়ে। এখন সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে আছে। দীর্ঘ ১৫-১৬ বছর ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। সড়কটির সংস্কার করা অত্যন্ত জরুরি। আ. অদুদ মিয়াএনায়েতনগর, মিরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ।