বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। বর্তমানে হরতালের মতো কঠোর কর্মসূচি বাংলাদেশের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেশকে একটা উন্নত দেশে পরিণত করতে হলে হরতালের মতো কঠোর কর্মসূচি বন্ধ করতে হবে। নতুবা মাথাপিছু আয় কমে যাবে, শিল্পোন্নয়নে ব্যাঘাত ঘটবে, আমদানি-রপ্তানি কমে যাবে, উৎপাদন কমে যাবে, বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, আর্থিক মন্দা ভাব পরিলক্ষিত হবে, শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত ঘটবে যেমন—হরতালের কারণে আমাদের গত কয়েকটি ক্লাস হয়নি। আবার পাবলিক পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হরতালের কারণে হচ্ছে না। এতে ছাত্রছাত্রীরা উত্তম প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারছে না। ফলে তাদের ফল খারাপ হচ্ছে। সর্বোপরি, দেশের জিডিপি কমে যাবে। তাই আমি শিক্ষার ধারাবাহিক উন্নয়নের স্বার্থে এবং দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে সরকার, বিরোধী দল এবং অন্য শরিক দলগুলোকে হরতালের মতো কঠোর কর্মসূচি না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।সারোয়ার আলমএশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।