গাঁও-গেরামের লোকালয়, জঙ্গল, ঝোপঝাড়, পরিত্যক্ত জমি কিংবা রাস্তার পাশে ঔষধি গুল্মলতায় একসময় পরিপূর্ণ ছিল। লজ্জাবতী, ওলটকম্বল, ধুতুরা, বাসক, বিষল্ল করনী, তেলাকুচা, হেন্ডা, আকন্দ, নরসিং, ভুঁইকুমড়া, ষটি, ভাটসহ নানা প্রজাতির গুল্মলতা ছিল তখন। এসব যেমন মানুষ লৌকিক জ্ঞানে বিভিন্ন অসুখে-বিসুখে ব্যবহার করত, তেমনি প্রকৃতির শোভা বাড়াত। এসব গুল্মলতার কিছু কিছু পৌরাণিক কাহিনি কিংবা বিভিন্ন গল্পে পাওয়া যায়। আবার বতুয়া, দ্রোণ প্রভৃতি একধরনের শাক পাওয়া যেত। এই বতুয়াকে নিয়ে গীত গানের সংখ্যাও অনেক।কিন্তু কালের পরিক্রমায় সেগুলো আর চোখে পড়ে না। বিলুপ্তির পথে সেগুলো। যদিও বাণিজ্যিকভাবে এসব ঔষধি গুল্মলতা চাষ হচ্ছে, তবে প্রকৃতির আপন হাতে সাজানো স্থানে গুল্মলতাগুলো সংরক্ষণ করা প্রয়োজন। এগুলো আমাদের গ্রামীণ পরিবেশের ঐতিহ্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষার উপাদান।তাই আসুন, আমরা সবাই সচেষ্ট হই ঔষধি গুল্মলতাগুলো সংরক্ষণে।কংকন কুমার সরকারসুন্দরগঞ্জ, গাইবান্ধা।