প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র-উপাত্ত ঘেঁটে জানা যায়, একটি রোটর হেলিকপ্টার খুব বেশি হলে ঘণ্টায় ২৫০ মাইলের খানিক বেশি বেগে ছোটার হিম্মত রাখে। এই তথ্য অবশ্য কাগজপত্রেই রয়ে গেছে। ২৫০ মাইল বেগে ছোটা কোনো হেলিকপ্টারের খোঁজ মেলেনি এখন পর্যন্ত। তবে ১৯৮৬ সালের ৬ আগস্ট বাজিমাত করেছিল দ্য ওয়েস্টল্যান্ড লিনাক্স জেডবি৫০০ নামের একটি হেলিকপ্টার। ইউরোপিয়ান বিমান মহড়ায় সেই হেলিকপ্টারটি ঘণ্টায় ২৪৯ দশমিক এক মাইল অর্থাৎ ৪০০ দশমিক আট কিলোমিটার বেগে ছুটেছিল। তাই সবচেয়ে দ্রতগতির হেলিকপ্টার দ্য ওয়েস্টল্যান্ড লিনাক্স জেডবি৫০০-ই।